সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তাদির গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন,

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।মুক্তাদিরকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।সেই মামলায় তাকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে শনিবার বিকালে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনপি সূত্রে জানা যায়,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে শনিবার বিকালে সিলেটেও অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি।ওই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্যই শনিবার সিলেটে যান মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়।মুক্তাদিরের গ্রেফতার বিষয়ে নগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বলেন, আমরা এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া জানাব না।কারণ মামলার কাগজপত্র সংগ্রহ করে দেখছি, আসলে ওয়ারেন্ট রয়েছে কিনা।আমার জানামতে তিনি জামিনে রয়েছেন।

Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তাদির গ্রেফতার

আপডেট সময় : ০১:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩