সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

সিলেটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ১৬৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন,

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শনিবার বেলা তিনটার দিকে তাঁকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তার করার বিষয়টি ভিউ নিউজ ৭১কে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস।এ বিষয়ে সুদীপ দাস বলেন,মহানগরের কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া একটি মামলায় তাঁর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।ওই মামলায় তাঁকে আজ গ্রেপ্তার করা হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ভিউ নিউজ ৭১কে জানান, আজ বেলা তিনটায় নগরের আরামবাগ এলাকায় জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা শুরু হয়েছে।পরে সন্ধ্যায় ইফতার মাহফিল হবে। এতে প্রধান বক্তা হিসেবে খন্দকার আবদুল মুক্তাদিরের যোগ দেওয়ার কথা ছিল।সে কারণে ঢাকা থেকে বিমানে তিনি সিলেটে ফেরেন।বিমানবন্দর এলাকা থেকেই তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪২:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩