সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের জেলা প্রশাসকের বিরুদ্ধে রাস্তায় ব্যবসায়ীরা কম সময়ে উন্নত সেবা দিতেকর্মীদের প্রতি আহ্বান,শ্রমিক সমাবেশে-সিসিক শাহজালাল (রহ.) মাজারের ওরসে প্রধানমন্ত্রীরউপহার হস্তান্তর করলেন- সিসিক সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন,৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম হজ্জ ফ্লাইট মদিনার উদ্দেশ্যে সিলেটে ট্রাক ও পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ৯ জৈন্তিয়ার ঐতিহ্য ‘ঢুপির সরাইখানা’, সংরক্ষণের দাবি সিলেট ৩২ ঘন্টায় গ্রেপ্তার ৪০ সিলেট-সুনামগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৪ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ পরামর্শক কমিটির পরেই গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্যমন্ত্রী

নির্ধারিত সময়ের আগেই নলজুরী সরকারি প্রথমিক বিদ্যালয় ছুটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

সিলেট গোয়াইনঘাট প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনার কোন তোয়াক্কা না করেই নির্দিষ্ট সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়া হয়।

মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বিদ্যালয়ের সবগুলো কক্ষে তালা ঝুলানো অবস্থায় দেখা যায়। স্কুল ইউনিফর্ম পরিহিত অবস্থায় স্কুল ব্যাগ কাঁধে কয়েকজন শিক্ষার্থীকে স্কুল প্রাঙ্গনে দেখা গেলে তাদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনই বেলা ২টার দিকে স্কুল ছুটি দেওয়া হয়।

দুপুর আড়াইটার সময় স্কুলের অফিস কক্ষসহ সবগুলো শ্রেণির কক্ষের দরজায় ঝুলছে তালা।
গত ২৩ মার্চ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় রমজান মাসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী মহানগর, ডবল শিফট ও সিঙ্গেল শিফটের সব স্কুল সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

স্কুলের প্রধান শিক্ষিকা শামীমা নাসরিন এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আজকে ছুটিতে ছিলাম। তবে স্কুল আড়াইটার দিকে ছুটি দেওয়া হয়েছে। শুধু আমরা কেনো অনেক স্কুলেই এরকম হয়। রমজান মাস তো তাই।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শিরিন আক্তার বলেন, আমি নিজেও একজন শিক্ষিকা। সবসময় আমি স্কুলের খোঁজ খবর নেই। প্রধান শিক্ষিকার সাথে স্কুলের বিষয়ে কথা বললে তিনি জানান সবকিছু ঠিকঠাক মতোই চলে। তবে সরকারি নির্দেশ অমান্য করা মোটেই ঠিক হয়নি।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার বলেন, কোন নিয়ম না মেনে প্রধান শিক্ষক নিজের খেয়াল খুশি মতো ছুটি দিয়েছেন। এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্ধারিত সময়ের আগেই নলজুরী সরকারি প্রথমিক বিদ্যালয় ছুটি

আপডেট সময় : ০৩:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩