সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

রুচির দুর্ভিক্ষে উত্থান হয়েছে হিরো আলমের: মামুনুর রশীদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যাক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম।বিভিন্ন ইস্যু নিয়ে প্রায় সময়ই আলোচনায় থাকেন তিনি।প্রথমে মিউজিক ভিডিওতে মডেল হওয়ার মাধ্যমে যাত্রা করলেও পরবর্তীতে কখনো গান গাওয়া,সিনেমা নির্মাণ,কবিতা আবৃত্তি করা এবং নির্বাচনে অংশ নিয়েছেন। 

এ কনটেন্ট ক্রিয়েটরের উত্থান নিয়ে সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে কথা বলেন নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশিদ।তিনি বলেন,আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়েছি।আর সেখান থেকে হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে।মামুনুর রশীদ আরও বলেন,এই উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান।এই উত্থান কীভাবে রোধ করা যাবে,এটা যেমন রাজনৈতিক সমস্যা,আবার তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।

এছাড়া রোববার মামুনুর রশীদ দেশের একটি গণমাধ্যমকে জানান,হিরো আলম সম্পর্কে কোনো ধারণা ছিল না তার।নাট্যাঙ্গনের কিছু মানুষ তার (হিরো আলম) কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেছিলেন।তার পর থেকেই হিরো আলমকে নিয়ে তিনি বিরক্ত ছিলেন।তিনি বলেন,কয়েকজন বলার পর খোঁজ নিয়ে জানতে পারি,সে যখন সংসদ নির্বাচন করছে,তাকে কেউ একটা গাড়ি দিচ্ছে।সেই গাড়ির আবার ৯-১০ বছর ধরে কোনো ফিটনেস নেই।তাকে নিয়ে অনেক দিনই আমি বিরক্ত ছিলাম।এ নিয়েও বিরক্ত ছিলাম,দেশের মানুষের তো রুচির দুর্ভিক্ষ হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুচির দুর্ভিক্ষে উত্থান হয়েছে হিরো আলমের: মামুনুর রশীদ

আপডেট সময় : ০৫:১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩