সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান টুকের বাজারে সড়ক-ড্রেনেজ ও মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসকসুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক রায়ের গ্রামে মন্দিরের উন্নয়ন নিয়ে মতবিনিময় মাইনর ক্রিকেট লীগে সিলেটের জার্সি উন্মোচন সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে—সিসিক প্রশাসক সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৪৮১ বোতল মদসহ গ্রেফতার ২ বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে হুমকি-ভাঙচুরের অভিযোগ সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)‘র অভিযানে ১২০ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার ০২ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভায় সিসিক প্রশাসক

যুক্তরাষ্ট্রকে ধূলিসাৎ করে দেওয়ার হুমকি রাশিয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক,

রাশিয়ার কাছে যু্ক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র মজুদ আছে- এমন হুমকি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা মন্ত্রী নিকোলাই প্যাটরুশেভ। খবর আলজাজিরার।তিনি বলেন,যে কোনো শত্রুর মোকাবিলা করার মতো সামর্থ্য রাশিয়ার আছে। যদি রাশিয়ার অস্তিত্ব সংকটে পড়ে তবে যুক্তরাষ্ট্র হলেও তাকে ধূলিসাৎ করে দেওয়া হবে। 

রুশ গণমাধ্যম রোশিকায়া গ্যাজেটায় এসব কথা বলেন তিনি। নিকোলাই প্যাটরুশেভ আরও বলেন,আমেরিকানরা অন্যের জন্য পাতা ফাঁদে নিজেরাই পড়ে গেছে।এর আগে পুতিনকে গ্রেফতার করা হলে জার্মানিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। 
 
ইউক্রেন যুদ্ধ ঘিরে পরোক্ষ যুদ্ধে জড়িয়ে গেছে চীন-রাশিয়া ও পশ্চিমা জোট। সম্প্রতি কথার লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একদিকে মস্কো সফর করে মাঠ গরম করেছেন শি জিনপিং।অন্যদিকে চীনের ওপর রাশিয়াকে সহায়তার অভিযোগ করছে যুক্তরাষ্ট্র।রাশিয়া-চীন সম্পর্ক নিয়ে পুতিন বলেন, চীন ও রাশিয়া কোনো ধরনের সামরিক জোট গড়ছে না, তবে আমরা একে অপরকে সামরিক সহযোগিতা করছি। 

এদিকে পরিস্থিতি আরও ঘোলাটে করেছে বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র স্থাপনের ঘোষণা। এ বিষয়ে পুতিন বলেন, এটা অস্বাভাবিক নয়। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র এ ধরনের কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রকে ধূলিসাৎ করে দেওয়ার হুমকি রাশিয়ার

আপডেট সময় : ০৩:১১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩