সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা সিলেট সফরে আসছেন মন্ত্রী প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী- ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

সিদ্দিকবাজারে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন ;

রাজধানীর সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন খলিলুর রহমান হাসান (৩২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫।রোববার সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, হাসানের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া তার শরীরে গুরুতর আঘাতও ছিল। আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়েছে।

এদিকে মৃত হাসানের ছোট ভাই রাহাতুল ইসলাম জানান, তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে। বাবার নাম আবু আহমেদ সিদ্দিক।দুই ছেলে ও এক মেয়ের জনক হাসান। বর্তমানে সিদ্দিকবাজার এলাকায় থাকতেন হাসান। ফুটপাতে ব্যাগ বিক্রি করতেন।ঘটনার সময় সিদ্দিকবাজারের রাস্তায় বসে ব্যাগ বিক্রি করছিলেন। তখন বিস্ফোরণে তিনি গুরুতর আহত ও দগ্ধ হন।এ ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন পাঁচ জনসহ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ জনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিদ্দিকবাজারে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

আপডেট সময় : ০৭:০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩