সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত হবিগঞ্জ জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ, ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য- জি কে গউছ বিশ্ব এতিম দিবস আজ

মেয়র আরিফুল হক চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ২৮৪ বার পড়া হয়েছে

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে তাকে ঢাকায় নেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন। 

তিনি জানান, গত রোববার রাতে মেয়র আরিফুল হক চৌধুরী বাথরুমে যান; কিন্তু বাথরুম থেকে তিনি বের হয়ে আসতে পারছিলেন না, সারা শরীর ঘেমে যায়। পরিস্থিতি অনুধাবন করে রাত ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে ভর্তি করা হয়। ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে মেয়রের চিকিৎসা চলে। বেশ কয়েকটি পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে তার হার্টে মাইল্ড অ্যাটাকের আভাস পাওয়া গেছে।

তিনি বলেন, এর আগে ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। তখন তার হার্টে একটি রিং পরানো হয়। হার্টের সমস্যার পাশাপাশি তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যাও আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেয়র আরিফুল হক চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

আপডেট সময় : ১২:০৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩