সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ পরামর্শক কমিটির পরেই গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্যমন্ত্রী বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এমপি – ফয়সল সিলেটের ৪ জেলায় বন্যার আভাস সিলেটের পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১ হাজার ৫৫৫ সিলেটের হাসপাতালে ভর্তি ১৯৯ শিশু, আরও ১ জনের মৃত্যু সিলেটে র‍্যাবের হাতে আটক ১০ সিলেটে আটক দুই কোটি টাকার চোরাই পণ্য সিলেট থেকে ৩ হাজার ৩৯৪ জন হজযাত্রী: আজ রাতেই উড়বে প্রথম হজ ফ্লাইট সিলেট পথিমধ্যে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পিকআপে থাকা ৮ শ্রমিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮৭ ছাত্র হাসপাতালে ভর্তি,তাদের একজন আইসিইউতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ৩৮১ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষে ৮৭ শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ৮৭ শিক্ষার্থীর মধ্যে চারজনের আঘাত গুরুতর। আর একজন গতকাল শনিবার রাত থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য মো. হুমায়ুন কবীর আজ রোববার বলেন, হাসপাতালে ভর্তি ৮৭ শিক্ষার্থীর মধ্যে একজন আইসিইউতে আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বাকিদের আজকের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। আঘাতের ধরন সম্পর্কে তিনি বলেন, একজনের চোখে সমস্যা হয়েছে, আরেকজনের মাথায় আঘাত লেগেছে। তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।এদিকে হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন। রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আবদুল মজিদ বলেন, তাঁরা সকালে হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবেন। তাঁরা শতভাগ আবাসিক আবাসন নিশ্চিত করা, আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও চিকিৎসার ব্যয়ভার বহন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবেন।

গতকাল শনিবার বগুড়া থেকে বাসে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলামিন আকাশ।বাসে আসনে বসাকে কেন্দ্র করে তাঁর সঙ্গে বাসচালক শরিফুল ও চালকের সহকারী রিপনের কথা-কাটাকাটি হয়।পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকে পৌঁছালে রিপনের সঙ্গে ওই শিক্ষার্থীর আবার বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় স্থানীয় এক দোকানদার এসে ওই শিক্ষার্থীর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়।এ সময় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয়ে ওই দোকানদারের ওপর চড়াও হন।একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। তখন শিক্ষার্থীরাও তাঁদের পাল্টা ধাওয়া করেন।একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।দফায় দফায় এ সংঘর্ষে স্থানীয় লোকজনের হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হন।পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। শিক্ষার্থীরা বিনোদপুর এলাকায় দোকানে ও পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পুলিশ, র‍্যাবের পাশাপাশি সাত প্লাটুন বিজিবি কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮৭ ছাত্র হাসপাতালে ভর্তি,তাদের একজন আইসিইউতে

আপডেট সময় : ০৫:৩৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩