সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

ভিডিও করে নারীকে ব্ল্যাকমেইল,যুবকের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ৪৩৫ বার পড়া হয়েছে

জয়পুরহাটে বন্ধুর সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করার অপরাধে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত।আসামির অনুপস্থিতিতেই রোববার আদালত রায় ঘোষণা করেছেন বলে জানিয়েছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা।তিনি জানান, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে টাকা হাতিয়ে নেওয়া এবং শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগে ২০২১ সালের ৭ মার্চ এক নারী জয়পুরহাট সদর থানায় মামলা করেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জাহিদ হাসান (২৬) জয়পুরহাট সদরের জানিয়ার বাগান গ্রামে তার বাড়ি।তিনি পলাতক।ভুক্তভোগী ওই নারীর অভিযোগ,তার বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে ভাইরাল করার হুমকি দেন জাহিদ।হুমকি দিয়ে অভিযুক্ত ওই নারীর কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নেন।পরে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন।

এছাড়া আরও ১৯ হাজার টাকা দাবি করেন। তা না হলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন। বাধ্য হয়ে ওই নারী জয়পুরহাট সদর থানায়  ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ মামলারই রায় ঘোষণা করলেন। রায়ে আদালত একটি ধারায় আসামিকে দুই বছর সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেন। আরেকটি ধারায় ১ বছর সশ্রম কারাদণ্ড এবং আরও ১ লাখ টাকা ও অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।রায়ে আদালত বলেছেন, কারাদণ্ডের দুটি সাজা একসঙ্গেই চলবে। আসামি গ্রেফতারের পর সাজা কার্যকর করা হবে। সেজন্য আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করার নির্দেশ দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভিডিও করে নারীকে ব্ল্যাকমেইল,যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ০৭:৫২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩