সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী সিলেট সীমান্তে উদ্ধার এয়ারগান-ওয়াকিসেটসহ প্রায় ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক- শ্রমিকদের আনন্দ মিছিল সিলেট লাক্কাতুরা চা-বাগান এলাকায় জুয়া খেলার অভিযোগে আটক ৫ সিলেট গোলাপগঞ্জে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেট ১৫ লাখ টাকার ‘চোরাই পণ্য’ জব্দ সিলেট পৌঁছাল ওয়েস্ট ইন্ডিজ দল সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ পুলিশের পৃথক অভিযানে ভারতীয় পণ্য ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২ সিলেটে গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ধ্বংস ২০ বোমা মেশিন, ৩০ নৌকা

শেষ মুহূর্তের ‘গোলে’ সেরা মাদ্রিদ, দশের মধ্যেও নেই বার্সেলোনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ২৯৭ বার পড়া হয়েছে

চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। লা লিগায় অনেক ম্যাচে শেষ মুহূর্তে চমক দেখিয়ে জয় ছিনিয়ে নেয় তারা। ম্যাচের শেষ ১৫ মিনিটে গোল করে চমক দেখানোতে সবার চেয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ, দলটির চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার স্থান হয়নি সেরা দশেও। 

জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে শেষ ১৫ মিনিটে গোল করাতে সবার চেয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত ক্লাবটি সব ম্যাচ মিলিয়ে শেষ ১৫ মিনিটে ১৭টি গোল করেছে। মাদ্রিদের পরেই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারকাবহুল ফরাসি ক্লাব পিএসজি।

মেসি-নেইমার-এমবাপ্পেদের নিয়ে গঠিত পিএসজিও ম্যাচের শেষ মুহূর্তে গোল করে জয় তুলে নিতে বেশ দক্ষ। চলতি মৌসুমে পিএসজি এখন অবধি সব ম্যাচ মিলিয়ে শেষ ১৫ মিনিটে গোল করেছে ১৬টি। তালিকার তৃতীয় স্থানে রয়েছে জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। ১৪ গোল নিয়ে পিএসজির পরের স্থানেই রয়েছে তারা। 

শেষ ১৫ মিনিটে ১৩ গোল করে তালিকার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে ব্রেমেন, লাইপজিগ, নাপোলি ও উদিনেসে। ট্রান্সফার মার্কেটের সেই তালিকার সেরা দশে জায়গা হয়নি বার্সেলোনার। লা লিগায় ক্লাবটি বেশ ভালো ছন্দে থাকলেও চলতি মৌসুমে শেষ মুহূর্তে খুব বেশি গোলের দেখা পায়নি তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেষ মুহূর্তের ‘গোলে’ সেরা মাদ্রিদ, দশের মধ্যেও নেই বার্সেলোনা

আপডেট সময় : ০৯:১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩