সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

পূজা-জোভানের যে ছবি ঘিরে প্রেমের গুঞ্জন, মুক্তি পাবে ৮ মার্চ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ২৭৪ বার পড়া হয়েছে

গত বছর থাইল্যান্ডের একটি ছবি নিয়ে পূজা চেরির সঙ্গে ফারহান আহমেদ জোভানের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল। 

যদিও সেই ছবিগুলোকে ‘পরি’ ওয়েব ফিল্মের শুটের দৃশ্য বলে দাবি করা হয়েছিল সেই সময়।সেই ‘পরি’ মুক্তি পাবে আগামী ৮ মার্চ।

ওয়েব ফিল্মে গল্পে দেখা যাবে, পাচারকারীদের খপ্পরে থাইল্যান্ডে আটকে থাকা বাংলাদেশি তরুণী ফিরতে চান দেশে; কোনো উপায় না পেয়ে যখন তার জীবন অন্ধকারে ডুবছিল, সেই সময়ই আলোর প্রদীপ নিয়ে আসেন এক তারকা অভিনেতা। কিন্তু পর্দার সেই জনপ্রিয় অভিনেতা ওই তরুণীকে পাচারকারীদের থেকে উদ্ধার করে আনার সত্যিকারের নায়ক হতে পারবেন কিনা, সেটি নিয়েই গল্প। 

মানবপাচারের বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ওয়েব সিনেমা ‘পরি’ দীপ্ত প্লে-তে মূল ভূমিকায় রয়েছেন ফারহান আহমেদ জোভান ও পুজা চেরি।

মাহমুদুর রহমান হিমির নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে। চিত্রনাট্য লিখেছেন রায়হান খান।

পরিচালক মাহমুদুর রহমান হিমি জানাচ্ছেন, বাংলাদেশে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। পূজা চেরি ও জোভানকে অন্য এক রূপে দেখা যাবে সেখানে।

দীপ্ত প্লে’ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মানবপাচার নিয়ে ‘পরি’ সিনেমার গল্প হলেও ‘ড্রামা, রোমান্স, থ্রিল’ সব কিছুই রয়েছে সিনেমাটিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পূজা-জোভানের যে ছবি ঘিরে প্রেমের গুঞ্জন, মুক্তি পাবে ৮ মার্চ

আপডেট সময় : ০৯:২০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩