সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার মাজারে আসা প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩ সিলেট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু সিলেটে ওসমানীতে হাম রোগীদের জন্য নতুন ইউনিট ও আইসিইউ চালু সিলেটে ‘হবিগঞ্জ এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামী খালাস প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

ফাঁকা সিলেটে থাকবে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

আগামী ১৭ জুন সোমবার পবিত্র ঈদুল আযহা। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন বহু মানুষ। এসময় অনেকটা ফাঁকা থাকবে সিলেট  শহর। এই সময়ে সিলেট নগরীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সর্তক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।ঈদের ছুটিতে অনেকটা ফাঁকা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢেলে সাজানো হয়েছে। ফাঁকা নগরীতে যেন ছিনতাই, ডাকাতি ও চুরির মতো ঘটনা না ঘটে সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে  সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

জানা গেছে, নগরের প্রতিটি বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে মহানগর পুলিশ। পবিত্র ঈদুল আযহার জামাতে ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সারভিলেন্স, মেটালডিটেক্টর, বোম ডিজপোজাল ইউনিট, সিআরটি, পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যদের নিয়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে।ঈদের ছুটিতে নগরীর বাসাবাড়িসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য টহল পুলিশ মোতায়েনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম শুক্রবার বিকেলে সিলেটভিউকে জানান, এবার পবিত্র ঈদুল আজহার ছুটিতে ফাঁকা নগরীতে যাতে চোর, ডাকাত বা ছিনতাইকারীরা কোনো সুযোগ নিতে না পারে, সেজন্য পুলিশ কঠোর ব্যবস্থা থাকবে। টহল দল নগর চষে বেড়াবে। তবে এ ক্ষেত্রে নাগরিকদের সচেতন হতে হবে সবচেয়ে বেশী। তিনি জানান, গ্রামে যাওয়া আগে  ফ্ল্যাট বা বাসাবাড়িতে উন্নতমানের তালা দিতে হবে। আর নিরাপত্তা প্রহরীরা যাতে কোনো ফাঁকি দিতে না পারে বা কোনো ধরনের অবহেলা না করে সেটি নিশ্চিত করতে হবে। এছাড়ও এ সময়ে  সিলেট  পর্যটকদের আনাগোনা বাড়ে। তাই তাদের নিরাপত্তা নিশ্চিতেও আমরা কাজ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফাঁকা সিলেটে থাকবে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় : ০৬:৩২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪