সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার মাজারে আসা প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩ সিলেট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু সিলেটে ওসমানীতে হাম রোগীদের জন্য নতুন ইউনিট ও আইসিইউ চালু সিলেটে ‘হবিগঞ্জ এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামী খালাস প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

সিলেটের ৩ উপজেলায় শেষ হাসি যাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ১১২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিলেট  জেলার তিন উপজেলা ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার ও বালাগঞ্জে বুধবার (২৯ মে) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৩ উপজেলায় চেয়ারম্যান পদে আবুল কাশেম পল্লব, মো. আনহার মিয়া ও আশফাকুল ইসলাম সাব্বির বিজয়ী হয়েছেন।

 রাত সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যমতে জানা গেছে, বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, পুরিষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্বাচন করা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম পল্লব ২০ হাজার ১শ ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. গৌছ উদ্দিন শালিক পাখি প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৫শ ৬০ ভোট। তিনি লাউতা ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা। 

এই নির্বাচনে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ৩ চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ভোটযুদ্ধে ছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করা ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির ১২ হাজার ৫শ ৫৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন কাপ পিরিচ প্রতীকে নির্বাচন করা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ১২ হাজার ৪টি।

অপরদিকে, বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে প্রার্থী সংখ্যা ছিলেন ১১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী লড়েছেন। এর মধ্যে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া ২০ হাজার ৮শ ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাপ পিরিচ প্রতীকে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর পেয়েছেন ১৮ হাজার ৬শ ৮৬টি ভোট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের ৩ উপজেলায় শেষ হাসি যাদের

আপডেট সময় : ০৭:৩৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪