সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আমি অভিনয়শ্রমিক: শাবনূর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

গতকাল ছিল মহান মে দিবস। বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি। শ্রমিক দিবসের মূল্যায়ন করে বক্তব্য দিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। দিনটি ঘিরে সোচ্চার ঢালিউডের সাড়াজাগানো অভিনেত্রী শাবনূর। শেষবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে বাংলাদেশে দেখা গিয়েছিল শাবনূরকে। সেদিন এফডিসিতে হাজির হয়ে চলচ্চিত্রবন্ধু-সহকর্মীদের সঙ্গে উচ্ছ্বসিত দেখা গেছে নায়িকাকে।

মে দিবস উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন শাবনূর। লিখেছেন, ‘আমি নিজেকে একজন অভিনয়শ্রমিক বলে মনে করি। একটি সৃষ্টিশীল ভালো কাজ করতে গেলে আমাদের শিল্পীদের প্রচুর শ্রম দিতে হয়। প্রায় সময় প্রতিকূল পরিবেশ-পরিস্থিতিতে এবং বৈরী আবহাওয়ার মধ্যে রাত–দিন আমাদের কাজ করে যেতে হয়। তাই শ্রমিকদের কষ্ট কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। শ্রম ও শ্রমিক ছাড়া উৎপাদন, সমৃদ্ধি সম্ভব নয়। আধুনিক বিশ্ব গঠনে তাঁদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের অবদানকে স্বীকার করে তাঁদের অর্জনকে সম্মান জানাতে হবে।’

শাবনূর আরও বলেন, ‘মেহনতি মানুষদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কাজের পরিবেশ ও সামগ্রিক অবস্থার যাতে উন্নতি হয়, সেদিকে সবার বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। মহান মে দিবসে সব শ্রমজীবী মানুষকে আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’
চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে শাবনূরের। সম্প্রতি এ প্রসঙ্গে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘যদি সব ঠিক থাকে শাবনূরকে তাঁর মতোই সম্মান দিয়ে আনব। পাশাপাশি মাহফুজ আহমেদ ও শাবনূর অনেক পছন্দের আর ভালোবাসার জুটি। তাই আমরা সচেতন।’
পাশাপাশি ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’ নামে আরও দুটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে জনপ্রিয় এই অভিনয়শিল্পীর।

তিন বছর পর এবার ঢাকায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘদিন বিরতির পর সিনেমায় নাম লেখান তিনি; সিনেমার মহরতেও দেখা গেছে শাবনূরকে। ঢাকায় আসার মাস তিনেক পর সিডনিতে ফিরে যান শাবনূর। একমাত্র পুত্র আইজানকে নিয়ে দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন এই অভিনেত্রী।

সিডনি ফেরা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর দেখে চটেছেন তিনি। আজ রোববার এক ফেসবুক পোস্টে শাবনূর লিখেছেন, ‘আমি নাকি সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছি, কবে ফিরব, সেটা জানেন না কেউ। চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকেরা। তারা রংঢং মাখিয়ে আরও কত কিছু রটাচ্ছে।’

শাবনূর লিখেছেন, ‘দেশের প্রায় সবাই জানেন, আমি এবং আমাদের পরিবারের অন্য সদস্যরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করি। আমার ছেলে এখনে স্কুলে পড়াশোনা করে। কোনো দরকার হলে কিংবা ছুটিতে দেশে ঘুরতে আসি, আবার যখন প্রয়োজন হয় অস্ট্রেলিয়া ফিরে যাই। তাই আমাকে কি ঢাকঢোল পিটিয়ে বলতে হবে কখন দেশে আসব বা কখন দেশ ছাড়ব? এখানে গোপনে দেশ ত্যাগের কী আছে? আমি প্রায় তিন সপ্তাহ পূর্বেই অস্ট্রেলিয়া চলে এসেছি।’
এবার ঢাকায় আসা শাবনূরের কাছ থেকে যে তিনটি চলচ্চিত্রে অভিনয়ের খবর পাওয়া গেছে, সেগুলো হলো ‘মাতাল হাওয়া’, ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’। এর মধ্যে প্রথম চলচ্চিত্রটির পরিচালনা করার কথা চয়নিকা চৌধুরীর। অন্য দুটির পরিচালক হিসেবে আরাফাত হোসাইন নামের তরুণ পরিচালকের নাম এসেছে।

ফেসবুক পোস্টে শাবনূর লিখেছেন, ছোট একটি ঘোষণা 📣

গত ১/০৩/২০২৪ তারিখ থেকে আমি লক্ষ্য করছি, আমার অস্ট্রেলিয়া ফিরে আসাকে কেন্দ্র করে মিডিয়াতে বিভ্রান্তিকর খবর, দেখেশুনে মনে হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া গুজব ছড়ানো হচ্ছে। কিছু ভূঁইফোড় অনলাইন ও সোশ্যাল মিডিয়া বলবার চেষ্টা করছে আমি নাকি সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছি, কবে ফিরব সেটা জানেন না কেউ, চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা। তারা রংঢং মাখিয়ে আরোও কত কিছু রটাচ্ছে। আশ্চর্যের ব্যাপার, এদের দেখাদেখি মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াও মনগড়া খবর প্রকাশ করে ভাইরাল হবার প্রতিযোগিতায় যোগ দিয়েছে। আমার সাথে কথা না বলেই যে যার মতো করে মনগড়া সংবাদ পরিবেশন করেই যাচ্ছে। দেশের প্রায় সবাই জানেন, আমি এবং আমাদের পরিবারের অন্য সদস্যরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করি। আমার ছেলে এখানে স্কুলে পড়াশোনা করে। কোন দরকার হলে বা লং হলিডেতে দেশে ঘুরতে আসি, আবার যখন প্রয়োজন হয় অস্ট্রেলিয়া ফিরে যাই। তাই আমাকে কি ঢাকঢোল পিটিয়ে বলতে হবে কখন দেশে আসব বা কখন দেশ ছাড়ব? এখানে গোপনে দেশ ত্যাগের কি আছে? আমি প্রায় তিন সপ্তাহ পূর্বেই অস্ট্রেলিয়া চলে এসেছি। কিন্তু এতদিন পর মনে হয় করো করো ঘুম ভাঙল! আরও একটি কথা, যে ছবির মহরত হয়েছে সেটার শুটিং সময়মতোই হবে। আমার অস্ট্রেলিয়া ফিরে আসার কারণ ও সময় নেওয়ার বিষয়ে সিনেমার সাথে সংশ্লিষ্টরা অবগত আছেন। আমি সবাইকে বিনীত অনুরোধ করব, আপনারা কোনো গুজবে, বা ভুয়া খবরে বিভ্রান্ত হবেন না। কোন গুরুত্বপূর্ণ বিষয় হলে বা অন্য কোন সিনেমার আপডেট থাকলে আমিই আপনাদেরকে সময়মত জানাব।

****বিঃ দ্রঃ বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় আমি শোকাহত, বাকরুদ্ধ। আল্লাহ্ পাক যেন নিহতদের পরিবারের সবাইকে এই শোক সইবার শক্তি দান করেন, এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ধৈর্য্য দান করেন। 👏

May be an image of 2 people and people smiling

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমি অভিনয়শ্রমিক: শাবনূর

আপডেট সময় : ০৮:১৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪