সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলার সকল প্রস্তুতি সম্পন্ন বই মেলায় সিলেটের শিল্প-সংস্কৃতি তুলে ধরা হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেট বিভাগীয় বইমেলা ২০২৪ আগামী ২৮ এপ্রিল শুরু হবে, চলবে ৪ মে পর্যন্ত। বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, সপ্তাহব্যাপী এ বইমেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভাগীয় বইমেলার মাধ্যমে সিলেটসহ ইতিহাস-ঐতিহ্য, ভাষা, সাহিত্য সংস্কৃতি তুলে ধরা হবে। নতুন প্রজন্মের চিন্তাধারার সাথে তাল মিলিয়ে বইমেলাকে সাজানো হবে। যাতে নতুন প্রজন্ম বই পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠে। বিভাগীয় এ মেলায় লেখক, প্রকাশক ও পাঠকের মধ্যকার যোগসূত্র তৈরি করবে। বিভাগীয় বইমেলার প্রস্তুতি সম্পর্কে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ এসব তথ্য জানান।

সপ্তাহব্যাপী এ বইমেলা নগরীর রিকাবী বাজারে জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন বিকাল ৩টা হতে রাত ৮টা এবং সরকারি ছুটির দিনে সকাল ১১টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক, প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র এ বইমেলার আয়োজন করবে।

মেলাটি সার্থক করার উদ্দেশ্যে বুধবার ১৭ এপ্রিল দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বইমেলার প্রস্তুতি সম্পর্কে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব শারমিন জাহান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বর্ণালী পাল, এডিসি সিটিএসবি মোহাম্মদ সাইফুল ইসলামসহ সিলেট বিভাগের কবি-সাহিত্যিক- প্রকাশক, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও সুধীজন।

সভার সিদ্ধান্ত মোতাবেক মেলায় জাতীয় পর্যায়ের প্রায় ৫০টির অধিক সরকারি-বেসরকারি ও স্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলার উদ্বোধনের দিন কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য গ্রন্থ শোভাযাত্রার আয়োজন করা হবে। এছাড়া মেলায় প্রতিদিন সাহিত্য ও সিলেট বিভাগের ঐতিহ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলার সকল প্রস্তুতি সম্পন্ন বই মেলায় সিলেটের শিল্প-সংস্কৃতি তুলে ধরা হবে

আপডেট সময় : ১২:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪