সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

আমেরিকায় ফেরদৌসকে রান্না করে খাওয়ালেন মৌসুমী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ২১৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : অনলাইন সংস্করণ

মৌসুমীর আমন্ত্রণে নিউইয়র্ক সময় গত শনিবার সন্ধ্যায় তার লং আইল্যান্ডের বাসায় অতিথি হন ফেরদৌস। আমেরিকার লং আইল্যান্ডের যে দিকটায় মৌসুমী থাকে, একদম নিরিবিলি। খাওয়া-দাওয়া ও আড্ডায় কেটে যায় তাদের দুই ঘণ্টার বেশি সময়।

একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী ও ফেরদৌস। এক সময় পারিবারিকভাবেও চমৎকার সম্পর্ক গড়ে ওঠে। ফেরদৌস রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন। অন্যদিকে মৌসুমী যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এরই মধ্যে ফেরদৌস সংসদ সদস্যও হয়েছেন। অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস গত সপ্তাহে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন। খবর পেয়ে দীর্ঘদিন পর দুই বন্ধুর দেখা হওয়ার বিষয়টি হাতছাড়া করতে চাননি বন্ধু মৌসুমীও। রান্না করে খাওয়ালেন ফেরদৌসকে। চুটিয়ে আড্ডা দিলেন দুজনে।

আজ সোমবার সকালে ফেরদৌস জানান, আমি যাওয়ার পর দেখি, কত কী যে রান্না করেছে। খিচুড়ি খেয়েছি। মাছ-মাংস দিয়ে নানান পদ বানিয়েছে। বাদ যায়নি মিষ্টিজাতীয় খাবারও। অসাধারণ সময় কাটল। অনেক কথা হলো।

মৌসুমীর বাসায় কাটানো আনন্দঘন মুহূর্তের একাধিক স্থিরচিত্র পোস্ট করে ফেরদৌস তার ফেসবুক পোস্টে লিখেছেন- ‘মৌসুমী আমার প্রিয় মানুষ, প্রিয় নায়িকা, প্রিয় বন্ধু, প্রিয় সহকর্মী এবং বিভিন্ন দিক দিয়ে আমার ভীষণ কাছের একজন। অনেক দিন পর সেই মানুষটার সঙ্গে দেখা নিউইয়র্কে। কী যে ভালো লেগেছে, কী যে অসাধারণ সময় কেটেছে লিখে বোঝাতে পারব না। মৌসুমী নিজ হাতে রান্না করেছে, ফাইজা (মৌসুমীর মেয়ে) এবং আন্টি (মৌসুমীর মা) পরিবেশন করেছেন। এরপর গল্প ও আড্ডা, আন্টি সেই শুরুর দিকের কত কথা যে বললেন।’

এদিকে চিত্রনায়ক ফেরদৌস এখন সংসদ সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি লিখেছেন- ‘আমার এই নতুন জীবন নিয়ে মৌসুমীর কত কথা, কত প্রশ্ন, কত যে আগ্রহ। গাড়িতে উঠে অনেকদূর এগিয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখি এই প্রচণ্ড শীত উপেক্ষা করে এখনো তাকিয়ে আছে। এ সম্পর্কগুলো অটুট, বন্ধনগুলো দৃঢ়, স্মৃতিগুলো অমলিন। মৌসুমী ভালো থাকুক- এটাই মন থেকে চাই।’

এমপি ফেরদৌস জানান, সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে এসে আমাদের প্রজন্মের শ্রেষ্ঠ নায়িকা মৌসুমীর সঙ্গে দেখা। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে থাকছেন ঢালিউডের একসময়ের সাড়া জাগানো অভিনয়শিল্পী মৌসুমী। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে ঢালিউডে অভিষেক এই নায়িকার। যিনি তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে দাপুটে বিচরণ করেছেন। এখন অভিনয়ে একেবারেই অনিয়মিত। আমেরিকার লং আইল্যান্ডের যে দিকটায় মৌসুমী থাকে, সেটা একদম নিরিবিলি। 

এদিকে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফেরদৌসকে বিশেষ সম্মাননা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। মহানায়িকা সুচিত্রা সেন উৎসবে এমন একটি সম্মাননা পাওয়াটাও অনেক গৌরবের মনে করছেন ফেরদৌস। আগামীকাল মঙ্গলবার তিনি ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমেরিকায় ফেরদৌসকে রান্না করে খাওয়ালেন মৌসুমী

আপডেট সময় : ০২:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪