সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

পর্দায় প্রথমবার একসঙ্গে প্রসেনজিৎ ও জিৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :  অনলাইন সংস্করণ

ভারতের কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করছেন প্রসেনজিৎ ও জিৎ। কিন্তু একসঙ্গে পর্দায় কখনো তাদের দেখা যায়নি। এবার সেই খরা ঘুচতে যাচ্ছে। ওটিটির জন্য নির্মিত একটি সিরিজে একসঙ্গে দেখা যাবে এ দুই অভিনেতাকে। জিতের জন্য এটা ওটিটি অভিষেকও বলা যেতে পারে। 

প্রসেনজিৎ গত বছরই ওটিটিতে নাম লিখিয়েছেন। নীরজ পাণ্ডের একটি প্রজেক্টে দেখা যাবে এ দু’জনকে। বর্তমানে চলছে ভারতের লোকসভা নির্বাচন। এই নির্বাচন শেষেই শুরু হবে সিরিজটির শুটিং। এমন খবরই দিয়েছে ভারতীয় গণমাধ্যম। 

জানা গেছে, সিরিজের গল্পে কলকাতা পুলিশের বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে। সিরিজে গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। থাকবেন শাশ্বত গার্গী রায় চৌধুরীও। এদিকে জিৎ বর্তমানে ‘বুমেরাং’ নামে একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।  আগামী ৭ জুন এটি মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পর্দায় প্রথমবার একসঙ্গে প্রসেনজিৎ ও জিৎ

আপডেট সময় : ০২:৫০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪