সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

মুক্তিযুদ্ধে মণিপুরী সম্প্রদায়ের অবদান অবিস্মরণীয়- প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা অর্জনে মণিপুরী সম্প্রদায়ের অবদান অবিস্মরণীয়। সিলেট বিভাগের চারটি জেলায় মণিপুরী সম্প্রদায়ের অধিকাংশেরই বাস। এদেশের সব আন্দোলন-সংগ্রামে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সিলেটে ২৫ মার্চ সোমবার জেলা পরিষদ মিলনায়তনে মণিপুরী ইয়ুথ ফোরাম বাংলাদেশ আয়োজিত মণিপুরী সম্প্রদায়ের বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এল. ইবুংহাল সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, ভাষা গবেষক এ কে শেরাম।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলার এ স্বাধীনতা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রকে সংবিধানে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করে শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন বুকে নিয়ে কাজ শুরু করেন। কিন্তু মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে নানা অপশক্তি জাতির পিতার সে স্বপ্ন ভেঙ্গেচুড়ে দেয়। বাংলাদেশকে সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে পেছনে টেনে নিয়ে যাওয়া হয়।

স্বাধীনতাবিরোধীরা যতই ষড়যন্ত্র করুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ হয়ে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সম্মিলিত অংশগ্রহণ আহ্বান করেন প্রতিমন্ত্রী।

পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বৈদেশিক চাকরি বিষয়ক মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুক্তিযুদ্ধে মণিপুরী সম্প্রদায়ের অবদান অবিস্মরণীয়- প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:১৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪