সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

লুটপাটের সুবিধার জন্য সরকার সিন্ডিকেট ভাঙে না: গণতন্ত্র মঞ্চ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের প্রতিবাদী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলআইন সংস্করণ

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকার নিজেদের সুবিধা ও লুটপাটের জন্য বাজার সিন্ডিকেট ভাঙার পদক্ষেপ নেয় না; বরং সিন্ডিকেটকে লালন–পালন করে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে।আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রেশনিং চালু, টিসিবির পণ্য বিক্রি বাড়ানো, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামানোর দাবিতে’ গণতন্ত্র মঞ্চের প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে এসব কথা বলা হয়।

কর্মসূচিতে নেতারা বলেন, সরকারের খুব কাছে থাকা বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী পুরো খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করে। সরকারের আশ্রয়–প্রশ্রয়ে থেকে সব আমদানি ও বিপণনের ওপর একক কর্তৃত্ব বজায় রাখে। তাদের লুটপাটের সুবিধার জন্যই সিন্ডিকেট ভাঙার কার্যকর কোনো পদক্ষেপ সরকার নেয় না। 

সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিন্ডিকেটের মধ্যে বিএনপির হাত আছে কি না, তা খতিয়ে দেখতে হবে। এর জবাবে মঞ্চের নেতারা বলেন, সরকারই সিন্ডিকেটকে লালন–পালন করছে। সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে সরকার। নতুন করে গণবিক্ষোভ দমন করার জন্য সরকার ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে এ কর্মসূচিতে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লুটপাটের সুবিধার জন্য সরকার সিন্ডিকেট ভাঙে না: গণতন্ত্র মঞ্চ

আপডেট সময় : ০৭:১৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪