সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান ভোট দিয়ে বেহেশত নয়, আমলই আসল: গয়েশ্বর চন্দ্র রায় ‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি হবিগঞ্জ আজমিরীগঞ্জে মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড সিলেটে হাম ও রুবেলা রোগে ২ শিশুর মৃত্যু সিলেটে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪ সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব ও নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের আহ্বান-পুলিশ কমিশনার সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে, কোনো লুতুপুতু না-মান্না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন,বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেবে না,বরং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জড়িতদের রক্ষা করতেই সরকার প্রতিবাদকারীদের ওপর হামলা করছে। তাই এই সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে।তিনি আরও বলেন, ‘এক মাঘে শীত যাবে না, আমরা লাগাতার আন্দোলন করব,কোনো লুতুপুতু না। যতই মার খাই, আমাদের যতজনই আছে, আমরা ঘুরে দাঁড়াব।গতকাল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থপাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর পল্টনে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মান্না এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রীর সমালোচনা করে গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের মানুষকে খুব বোকা মনে করেন। কয়েক দিন আগে তিনি মজুতদারদের গণপিটুনি দিয়ে মেরে ফেলতে বলেছিলেন। পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে ছয়-সাত ব্যক্তি, যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত। চাঁদাবাজি কি বিএনপি করে? আওয়ামী লীগের লোকেরাই করে। প্রধানমন্ত্রী সিন্ডিকেট দমন করতে পারেন না, চাঁদাবাজি কন্ট্রোল করতে পারেন না, তাহলে আছেন কেন?’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘পুলিশের এক কর্মকর্তা আমাদের জমায়েতের ভেতরে এসে অবস্থান নিয়ে হ্যাডম দেখানোতে নেমে পড়েছিলেন। আন্দোলনকারীরা তাকে একপাশে নিয়ে যেতে চেয়েছে। তখনই পুলিশ বাঁশি বাজিয়ে যেভাবে আক্রমণ শুরু করল, তা খুবই ন্যক্কারজনক। গরু পেটানোর মতো পুলিশ আমাদের পিটিয়েছে। হামলাকারী পুলিশ সদস্যদের’ চিহ্নিত করে বিচারের দাবি জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে আবারো দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘যে মানুষ বাজারের আগুনে পুড়ছে, বিদ্যুতের দাম বাড়িয়ে তাদের আরও বড় দুর্যোগে ফেলতে যাচ্ছে সরকার। কোনো রাজনৈতিক সরকার বর্তমানে দেশের ক্ষমতায় নেই, একটা দুর্বৃত্তায়িত মাফিয়া সিন্ডিকেট দেশের দখল নিয়েছে।’ 

আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ বিষয়ক সমম্বয়ক দিদারুল ভুঁইয়া। সংবাদ সম্মেলনে প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমম্বয়কারী আবুল হাসান রুবেল।সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ‘সরকার যে পুলিশের মাধ্যমে দমন-পীড়ন করেই তার লুণ্ঠনের রাজত্ব টিকিয়ে রাখতে চায়, তার প্রকৃত উদাহরণ গতকালকের হামলা। এই মুহূর্তে জনগণের প্রাণের দাবি দ্রব্যমূল্য কমাতে হবে, সেই দাবিতে সমাবেশে সরকারের পুলিশ নির্বিচারে হামলা করে, ভয়ভীতি দেখিয়ে জনগণের গণতান্ত্রিক সংগ্রামকে দমিয়ে রাখতে চায়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে, কোনো লুতুপুতু না-মান্না

আপডেট সময় : ০২:৫৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪