সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

পাসপোর্ট সূচকে একধাপ পেছাল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

পাসপোর্ট সূচকে একধাপ পিছিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ১০২তম। ২০২৩ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। যৌথভাবে একই অবস্থানে ছিল কসোভো ও লিবিয়া।

এবারের সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০২তম অবস্থানে আছে উত্তর কোরিয়া।সূচকের তথ্যমতে, এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২ দেশ ভ্রমণ করতে পারেন। অবশ্য ২০২৩ সালের সূচক অনুযায়ী, এই সংখ্যা ছিল ৪১।

বিশ্বের ১৯৯ দেশের পাসপোর্ট নিয়ে সূচকটি তৈরি করা হয়েছে। সূচকে বাংলাদেশের ওপরে ১০১তম অবস্থানে আছে ইরিত্রিয়া ও শ্রীলংকা। বাংলাদেশের নিচে ১০৩তম অবস্থানে আছে লিবিয়া, নেপাল ও ফিলিস্তিন।সূচকে বাংলাদেশের প্রতিবেশী ভারতের অবস্থান ৮৫তম। ভারতের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৬২ দেশ ভ্রমণ করতে পারেন।

সূচকে পাকিস্তানের অবস্থান ১০৬তম। পাকিস্তানের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৪ দেশে ভ্রমণ করতে পারেন।সূচকে প্রথম অবস্থানে যৌথভাবে আছে ছয় দেশ। এগুলো হলো— ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এই দেশগুলোর পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৪ দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।সূচকে সবার নিচে রয়েছে আফগানিস্তান। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ২৮ দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাসপোর্ট সূচকে একধাপ পেছাল বাংলাদেশ

আপডেট সময় : ১০:৩৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪