সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী সিলেট সীমান্তে উদ্ধার এয়ারগান-ওয়াকিসেটসহ প্রায় ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক- শ্রমিকদের আনন্দ মিছিল সিলেট লাক্কাতুরা চা-বাগান এলাকায় জুয়া খেলার অভিযোগে আটক ৫ সিলেট গোলাপগঞ্জে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেট ১৫ লাখ টাকার ‘চোরাই পণ্য’ জব্দ সিলেট পৌঁছাল ওয়েস্ট ইন্ডিজ দল সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ পুলিশের পৃথক অভিযানে ভারতীয় পণ্য ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২ সিলেটে গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ধ্বংস ২০ বোমা মেশিন, ৩০ নৌকা

বাংলাদেশ এশিয়ার সেরা ফিল্ডিং দল:সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে

এশিয়ার সেরা ফিল্ডিং দল বাংলাদেশ বলে মনে করেন অধিনায়ক সাকিব আল হাসান।মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।সিরিজ শেষে ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন বাংলাদেশ দলপতি।সাকিব আরও বলেন,আমাদের দলের পরিকল্পনা আছে যেন এশিয়ার সেরা ফিল্ডিং দল হতে পারি।আমার মনে হয় না আমরা খুব বেশি দূরে আছি।এই দলটা সম্ভবত এশিয়ার সেরা ফিল্ডিং দল।সাকিব মনে করেন,সিরিজে তাদের বড় উন্নতির জায়গা হচ্ছে এই ফিল্ডিং।অবশ্যই এটা সাধারণ যে কোনো মানুষের চোখে পড়েছে।

তিনি আরও বলেন,যে ধরনের ফিল্ডিং আমরা এই তিনটা ম্যাচে করেছি; ইংল্যান্ড এত ভালো ফিল্ডিং দল যে তাদের থেকেও ভালো করেছি।আমি বলব যে, সবকিছু বিবেচনা করলে সবচেয়ে বড় উন্নতি ফিল্ডিংয়ে। যেটা আমাদের সবসময় করা উচিত।প্রথম টি-টোয়েন্টিতে সাকিব জস বাটলারের ক্যাচ মিস করেছিলেন।তবে ম্যাচটিতে জয় পাওয়ায় সে বিষয়ে আর কোনো কথা হয়নি।যদিও সংবাদ সম্মেলনে সাকিব নিজেই তুলেছিলেন সেই প্রসঙ্গ। এবারো হয়তো সেই বিষয়টি মনে করে নিজেকে সেরা ফিল্ডারদের থেকে দূরে রাখলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ এশিয়ার সেরা ফিল্ডিং দল:সাকিব

আপডেট সময় : ০৬:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩