সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সৌদি আরব-৬৫প্রবাসীর জন্য ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ পাঠাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:

সৌদি আরবের রিয়াদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের ক্ষতিপূরণ হিসেবে ৩৩ কোটি টাকা দেশে পাঠিয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবসে ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে এ ক্ষতিপূরণ পাঠানো হয়। গতকাল সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, সৌদি আরবে নভেম্বরের বিভিন্ন সময় মৃত্যুবরণ করা ৬৫ বাংলাদেশি কর্মীর বকেয়া পাওনা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও ব্লাডমানি হিসেবে আদায়কৃত ২ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার ঢাকাস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মৃত্যুজনিত ক্ষতিপূরণ ফান্ডে পাঠানো হয়েছে। এ উদ্যোগে নিহতদের পরিবারের পক্ষ থেকে রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশটিতে সৌদি আরবে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)-এর নির্দেশে দূতাবাসের শ্রমকল্যাণ উইং সৌদি আরবে মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় জোরদার কার্যক্রম শুরু করেছে। মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় আরও দ্রুত করার জন্য এরই মধ্যে দুটি সৌদি ল ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সৌদি আরব-৬৫প্রবাসীর জন্য ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ পাঠাল

আপডেট সময় : ০৯:১৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩