সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

শাহরুখের সিনেমা নিয়ে যে বার্তা দিলেন আমির খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ২২৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

শাহরুখ খানের নতুন ছবি ‘ডাঙ্কি’র জন্য শুভকামনা জানিয়েছেন আমির খান; যা দেখে উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা। কেননা দুই খানের স্নায়ুযুদ্ধ একাধিকবার আলোচনায় এসেছিল। অবশ্য আমিরের এ বার্তার কেন্দ্রবিন্দু নির্মাতা রাজকুমার হিরানি।

আমির খান বলেন, রাজকুমার হিরানি আমার অত্যন্ত পছন্দের নির্মাতা। রাজু, তুমি ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করেছো, অভিনন্দন তোমাকে। তোমার নতুন একটি ছবি আসছে ‘ডাঙ্কি’ নামে। শাহরুখ ও তুমি একসঙ্গে আসছো, কী জাদু তৈরি করেছো, সেটা দেখার অপেক্ষায় আছি আমরা সবাই। তোমার জন্য অনেক শুভকামনা, সব সময় সফলতা আসুক। সফলতা তোমার পায়ে পড়ে থাকবে, কারণ তুমি মেধার পেছনে ছোটো-অনেক ভালোবাসা নিও।

২০০৩ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানির প্রথম সিনেমা ‘মুন্নাভাই এমবিবিএস’। চলতি বছরের ১৯ ডিসেম্বর মঙ্গলবার বলিউডে এর দুই দশক পূর্ণ হয়েছে। এ প্রসঙ্গ ধরেই একটি ভিডিও বার্তা দেন আমির খান। বৃহস্পতিবার ‘ডাঙ্কি’ সিনেমা মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে।

‘ডাঙ্কি’ নির্মাতা রাজকুমার হিরানির সফল দুটি সিনেমা ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’তে অভিনয় করেছেন আমির খান। এ কারণে হিরানির সঙ্গে তার সম্পর্ক, ভাতৃত্ব বেশ গভীর।এদিকে শাহরুখ খানও হিরানির জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, হাই রাজু স্যার, আপনার সিনেমা ক্যারিয়ারের ২০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানাই।‘মুন্নাভাই’,পিকে’, ‘থ্রি ইডিয়টস’সহ আমরা আপনার সব সিনেমা দেখেছি এবং মুগ্ধ হয়েছি।

এছাড়া রণবীর কাপুর, ভিকি কৌশল, শরমন জোশিসহ অনেকেই হিরানির দুই দশক পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে ‘ডাঙ্কি’ দেখার জন্য দর্শককে আহ্বান জানিয়েছেন।ডাঙ্কি’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গোভার প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাহরুখের সিনেমা নিয়ে যে বার্তা দিলেন আমির খান

আপডেট সময় : ১০:৩৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩