সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ভারতীয় পণ্য ও গ্রেফতার দুই সিলেটে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮৪ সিলেটে গত ২৪ ঘন্টায় হামে ১ শিশুর মৃত্যু হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভাঙন, ফসলি জমি প্লাবিত সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিসিক প্রশাসকঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর কুলাউড়া উপজেলায় পাহাড়ি ঢলে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত সিলেট ভারতীয় মসলার চালান উদ্ধার সিলেটের পীরমহল্লা থেকে অস্ত্রসহ আটক ১ সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১, ভর্তি ৪৩

হবিগঞ্জে সংঘর্ষ আহত-৫,নিহত-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ ডেস্ক :

হবিগঞ্জ শহরে দুইপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে শৈলেশ বর্মন (৭০) নামে এক লন্ড্রি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হন। বুধবার (২০ ডিসেম্বর) সকালে শহরের নাতিরাবাদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ জানায়, শহরের নাতিরাবাদ এলাকার আব্দুল রশিদ ও একই এলাকার রঞ্জিত বর্মন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় সংঘর্ষ থামাতে গিয়ে শৈলেশ বর্মন নিহত হন। হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক ফাতেমা আক্তার নিশি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শৈলেশ বর্মনের ছেলে স্বপ্ন বর্মন বলেন, আব্দুল রশিদ ও রঞ্জিত বর্মন তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষ থামাতে গিয়ে আমার বাবাকে আব্দুল রশিদ ধাক্কা দিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই।হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, মরদেহ সুরতহালের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে সংঘর্ষ আহত-৫,নিহত-১

আপডেট সময় : ১২:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩