সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯ সিলেটে ৩ ফার্মেসিতে অভিযান, অর্ধলক্ষ টাকা জরিমানা সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চাই: বাণিজ্যমন্ত্রী সিলেট ট্রিপল মার্ডার বাবুলকে ২ দিনের রিমান্ডে সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী

বাংলাদেশের জন্য খুলল মালদ্বীপের শ্রমবাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মালদ্বীপ সরকার। চার বছর ধরে বন্ধ ছিল এ প্রক্রিয়া। ফলে বাংলাদেশ থেকে নতুন করে অদক্ষ শ্রমিক দেশটিতে কাজের সুযোগ পাবে। রোববার দেশটিতে এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হয়েছে। এক বিবৃতিতে মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে।তবে দেশটির শ্রমবাজারের দুয়ার বন্ধ হয়েছে প্রতিবেশী দেশ ভারত, শ্রীলংকা, নেপালের জন্য। গেজেটে এ তিনটি দেশ থেকে মালদ্বীপে শ্রমিক নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের পর এমন ঘোষণা এলো।

এ ব্যাপারে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমে জানান, ২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফরে এলে দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে শ্রমবাজার উন্মুক্ত করার জন্য গুরুত্বারোপ করে অনুরোধ জানানো হয়। এরই ধারাবাহিকতায় বর্তমান নৌবাহিনীর প্রধান তৎকালীন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এসএম নাজমুল হাসানের বলিষ্ঠ কূটনৈতিক তৎপরতায় আজকের শ্রমবাজার খোলার সফলতা।

এ প্রসঙ্গে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ সোহেল পারভেজ সংবাদমাধ্যমে বলেন, মালদ্বীপে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার পুনরায় চালুর সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক। নতুন ভিসা চালু হবে এবং একই সঙ্গে যারা ডকুমেন্টেড না, তাদেরও বৈধতা পাওয়ার প্রয়োজন আছে। মিশন থেকে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।মালদ্বীপ ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তৎকালীন অর্থনৈতিক মন্ত্রী ফায়াজ ইসমাইল বলেছিলেন, নিষেধাজ্ঞা এক বছরের জন্য। পরে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। তবে নতুন রাষ্ট্রপতি ড. মুইজের প্রশাসন ২০২৩ সালে নিষেধাজ্ঞা নবায়ন করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের জন্য খুলল মালদ্বীপের শ্রমবাজার

আপডেট সময় : ০৫:২৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩