সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

সুষ্ঠু নির্বাচনি পরিবেশের অপেক্ষায় আছি:মুজিবুল হক চুন্নু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১৩৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে সুষ্ঠু পরিবেশ হবে।আমরা সেই সুষ্ঠু পরিবেশ হওয়ার জন্য অপেক্ষায় আছি। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে সে ব্যাপারে তার দল এখনো পুরোপুরি নিশ্চিত না।রোববার দুপুরে বনানীতে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।

জাতীয় পার্টির মহাসচিব বলেন,কারও সঙ্গে আলোচনা কিংবা দর কষাকষিতে আমরা আর নেই।আমরা বলেছিলাম ৩০০ আসনে মনোনয়ন দেব;তাই দিয়েছি, কয়েকটা হয়তো দিতে পারিনি। আমরা আমাদের নিজেদের শক্তিতে নির্বাচন করতে চাই।কারও সঙ্গে সমন্বয় বা যোগাযোগ আমাদের হয়নি, আমাদেরও ইচ্ছা নেই।তিনি বলেন, আমরা একটা জিনিস চাই,নির্বাচন ভালো পরিবেশে হবে।সুষ্ঠু পরিবেশে হবে।নির্বাচনে ভোটার আসবে এ রকম আস্থার অবস্থা সৃষ্টি করতে হবে। ভোটার এলে ভোট দিতে পারবে এ রকম একটা বিশ্বাসযোগ্য অবস্থার সৃষ্টি হোক,নির্বাচন কমিশনের কাছে এটা আমাদের প্রথম এবং শেষ কামনা।

এক প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির মহাসচিব বলেন, জাতীয় পার্টিতে মান-অভিমান নেই। জাতীয় পার্টির বাইরে বহিষ্কৃতদের ভেতরে মান-অভিমান থাকতেই পারে। সেটা তাদের বিষয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে যে দল,সাংগঠনিক কাঠামো আছে সেখানে মান-অভিমান দেখি না।তিনি বলেন, নির্বাচনে আমাদের ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৮০০।সবাইকে মনোনয়ন দিতে পারিনি,২৯৬টিতে মনোনয়ন দিয়েছি। এর মধ্যে যারা পাননি, তাদের মান-অভিমান আছে। আমাকে অনেকে বলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুষ্ঠু নির্বাচনি পরিবেশের অপেক্ষায় আছি:মুজিবুল হক চুন্নু

আপডেট সময় : ০৩:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩