সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান ভোট দিয়ে বেহেশত নয়, আমলই আসল: গয়েশ্বর চন্দ্র রায় ‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি হবিগঞ্জ আজমিরীগঞ্জে মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড সিলেটে হাম ও রুবেলা রোগে ২ শিশুর মৃত্যু সিলেটে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪ সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব ও নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের আহ্বান-পুলিশ কমিশনার সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

জ্বালাও-পোড়াও বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে বিএনপির জ্বালাও-পোড়াও বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর প্রধান সজীব ওয়াজেদ জয় বলেছেন, জামায়াত-বিএনপির ভোটার যত কমতে থাকবে, আমাদের জঙ্গিবাদ ও সন্ত্রাস তত কমতে থাকবে। আপনারা যদি প্রতি নির্বাচনে নৌকাকে ভোট দেন, তাহলে এখন যেমন জামায়াত বলে কিছু নাই, ভবিষ্যতে বিএনপি বলেও কিছু থাকবে না। আর সেইদিন বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন হবে।

শুক্রবার রাতে একটি হোটেলে টেলিভিশনে সম্প্রচারিত ‘লেটস টক: তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নিজের ভাবনা তুলে ধরার পাশাপাশি তরুণদের নানা জিজ্ঞাসার উত্তর দেন জয়।

তিনি বলেন, অনেকে এখন দুর্নীতি নিয়ে চিন্তিত, দুর্নীতি নেই আমি অস্বীকার করব না। তবে বাংলাদেশে যদি সেই রকম দুর্নীতি থাকত, আজকে এত দ্রুত সকল প্রজেক্ট করা সম্ভব হতো না। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরাও চাই না বাংলাদেশে দুর্নীতি থাকুক। বাস্তব কথা, আপনি যদি যুক্তরাষ্ট্রে যান, ইউরোপে যান, নরওয়েতে যান, সেখানে কি দুর্নীতি নেই? অবশ্যই আছে। তবে অনেকটা কম। আমাদের ভবিষ্যতে উদ্যোগ হচ্ছে, আমরা বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করব। আমাদের যত আইন আছে সেগুলোকে শক্তিশালী করব।

সজীব ওয়াজেদ জয় বলেন, গত তিন নির্বাচনে পর্যালোচনা করে দেখেছি। এদেরকে এভাবে যানবাহনে আগুন দিতে একটি শ্রেণি উৎসাহ দিচ্ছে। বিএনপি আগুন জ্বালাচ্ছে, মানুষ পোড়াচ্ছে তিনি বলেন, বাংলাদেশের তরুণদের কাছে আওয়ামী লীগ জনপ্রিয় দল। বাংলাদেশের যে পরিমাণ উন্নয়ন আওয়ামী লীগ করেছে, এটা বাংলাদেশের ইতিহাসে হয়নি। আর কেউ কল্পনা করতে পারে না এত অল্প সময় বাংলাদেশে এত এগিয়ে আসবে। এটা একমাত্র আওয়ামী লীগ সরকার করে দেখিয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জ্বালাও-পোড়াও বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের

আপডেট সময় : ১২:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩