সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

ফিরে দেখা যেসব দেশের গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ১৪৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন: অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র গত বছর তিন দেশের গণমাধ্যমকে নিষেধাজ্ঞা দিয়েছে।ব্ল্যাকমেইল,বল প্রয়োগ,প্রোপাগান্ডা ছড়ানো ও মিথ্যা সংবাদ প্রকাশসহ তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে এমন কথা বলে ক্ষমতাসীন,বিরোধী দল আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দেওয়া হচ্ছে ভিসা নিষেধাজ্ঞা। 

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছিলেন,গণমাধ্যমের ওপরও আসতে পারে এই খড়গ।তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর পরে জানিয়েছে যে,গণমাধ্যম নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

মুক্ত মতপ্রকাশের যুগে গণমাধ্যমে আদৌ নিষেধাজ্ঞা দেওয়া যায় কিনা,এ নিয়ে উঠেছে প্রশ্ন।ঠিক কোন অভিযোগে কিংবা কোন মতপ্রকাশ করলে তা পড়বে নিষেধাজ্ঞার আওতায় তা নিয়েও চলছে আলোচনা। 

গণমাধ্যমের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নজির রয়েছে।২০২২ সালে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) ৬ কর্মকর্তা আর সাংবাদিকের ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। 

অভিযোগ,মাহসা আমিনির মৃত্যু ঘিরে বিক্ষোভে নিহতদের পরিবারকে হয়রানি এবং মৃত্যুর কারণ লুকানোর চেষ্টা করেছিল ওই গণমাধ্যম।জব্দ করা হয় ওই ৬ কর্মকর্তার বিদেশে থাকা সম্পদ।নিষিদ্ধ করা হয় যুক্তরাষ্ট্রে প্রবেশ, বিনিয়োগ কিংবা ব্যবসা। 

সরকারের পক্ষে প্রোপাগান্ডার অভিযোগ তুলে সেই বছর নিষেধাজ্ঞা দেওয়া হয় ইরানের সংবাদমাধ্যম ফার্স ও তাসনিম নিউজ এজেন্সিকেও।২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কোর শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় বাইডেন সরকার। যার মধ্যে ছিল ক্রেমলিনভিত্তিক গণমাধ্যম চ্যানেল ওয়ান,রাশিয়া ওয়ান ও এনটিভি। 

এসব চ্যানেলে প্রতি বছর প্রায় ৩০ কোটি ডলারের বিজ্ঞাপন দিত যুক্তরাষ্ট্র।পরে তা বন্ধ করে দেওয়া হয়।একই বছর আলবেনিয়ার টিভি চ্যানেল ওরা নিউজ,আরটিভি ও চ্যানেল ওয়ানের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।ভুয়া সংবাদ প্রচারের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফিরে দেখা যেসব দেশের গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০২:৪৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩