সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সেলিম ভূঁইয়া ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক কাজিরবাজার সেতুর পশ্চিম পাশেরসড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,,

২৮ অক্টোবরের মহাসমাবেশের অনুমতি চেয়ে পুলিশকে (ডিএমপি)কাছে বিএনপির চিঠি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ১৮৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:

রাজধানীর নয়াপল্টনে ২৮ অক্টোবরের মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছে বিএনপি। আজ শনিবার দুপুরে ডিএমপির কার্যালয়ে এই চিঠি পৌঁছানো হয়।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ শনিবার রাত পৌনে নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ২৮ অক্টোবর মহাসমাবেশের তারিখ ও স্থান উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছে।বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করবে, তা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে জানিয়ে রিজভী বলেন,আমরা তাদের অবহিত করেছি।পুলিশ বাধা দেবে না বলেই বিশ্বাস করি।

বিএনপির নয়াপল্টন কার্যালয়ের একটি সূত্র বলছে, দলের কেন্দ্রীয় কার্যালয়ের একজন কর্মচারী মহাসমাবেশের অনুমতি চেয়ে করা ওই চিঠি ডিএমপির কার্যালয়ে পৌঁছে দিয়েছেন। তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।১৮ অক্টোবর অনুষ্ঠিত সমাবেশ থেকে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এ কর্মসূচির ঘোষণা দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন,২৮ অক্টোবরের মহাসমাবেশের মধ্য দিয়ে মহাযাত্রা শুরু হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না।অনেক বাধা আসবে, বিপত্তি আসবে। সব বাধাবিপত্তি উপেক্ষা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছুটে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৮ অক্টোবরের মহাসমাবেশের অনুমতি চেয়ে পুলিশকে (ডিএমপি)কাছে বিএনপির চিঠি

আপডেট সময় : ০৫:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩