সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান ভোট দিয়ে বেহেশত নয়, আমলই আসল: গয়েশ্বর চন্দ্র রায় ‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি হবিগঞ্জ আজমিরীগঞ্জে মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড সিলেটে হাম ও রুবেলা রোগে ২ শিশুর মৃত্যু সিলেটে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪ সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব ও নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের আহ্বান-পুলিশ কমিশনার সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

উন্নয়নে নৌকা,ধ্বংসে বিএনপি,জামায়াত:প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ১৩৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ বেস্ক:

উন্নয়ন চাইলে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ধ্বংস চাইলে বিএনপি-জামায়াতকে বেছে নেওয়ার কথা বলেন তিনি।শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা সিভিল এভিয়েশন মাঠে আজ শনিবার এক জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।আগামী জাতীয় সংসদ নির্বাচন হবেই এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দেবে।জনগণ ভোট দিলে তিনি ক্ষমতায় থাকবেন,না দিলে নেই।বিএনপি নির্বাচন বানচাল করার চেষ্টা করছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন,বিএনপি নির্বাচন নষ্ট করতে চায়।মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়।এ জন্য তিনি দেশবাসী এবং ঢাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ভোটে আসবে কি আসবে না—সেই দ্বিধাদ্বন্দ্বে ভোগে। তারা যে নির্বাচন করবে, নেতাটা কে? এতিমের টাকা আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া? খুনের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান? আসলে তারা জানে নির্বাচনে এলে জিততে পারবে না।আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,আপনারা কি বিএনপির কথায় নাচতে চান?’ এ সময় সবাই না, না বলে  জবাব দেন। নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেন, নৌকা দেশের স্বাধীনতা দিয়েছে। নৌকা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। নৌকায় ভোট দেওয়ার কারণেই পানির কষ্ট নেই। মানুষ সুখে আছে। এ সময় নৌকায় ভোট দেবেন কি না, উপস্থিত মানুষের ওয়াদা চান। জনসভায় আসা লোকজন ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শুধু নিজে দিলে হবে না। পরিবার-পরিজন নিয়ে ভোট দিতে হবে।

বিএনপি বিদেশে ধরনা দিচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন,এতে কোনো কাজ হবে না। তাঁর (প্রধানমন্ত্রী) আস্থা এ দেশের জনগণের ওপর। জনগণই তাঁর আপনজন।নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির পেছনে ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করেন। তবে দেশের ভেতরে সিন্ডিকেটের কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘মজুতকারী ও কালোবাজারিরা কোথায় আছে, তা আপনারা খুঁজে বের করবেন। সরকার কঠোর ব্যবস্থা নেবে। কেউ খাবার মজুত করবে আর জনগণ কষ্ট করবে, তা চলবে। কাউকে ছাড়া হবে না।

মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান জনসভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান। কেন্দ্রীয় নেতারা এতে বক্তৃতা করেন।সমাবেশ উপলক্ষে দুপুর থেকে রাজধানী ঢাকা, এর আশপাশের জেলা এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমাবেশে আসতে থাকেন। সমাবেশে আসা ব্যক্তিদের অধিকাংশ বাহারি রঙের টি–শার্ট, টুপি পরে আসেন। ব্যানার-ফেস্টুনে ছিল নির্বাচনী আমেজ। বিকেলের দিকে পুরো মাঠ ভরে বিমানবন্দর সড়কেও জনসভায় আসা মানুষের ভিড় দেখা যায়। বাস, ট্রাক সড়কের পাশে রাখার কারণে যানজট সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উন্নয়নে নৌকা,ধ্বংসে বিএনপি,জামায়াত:প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:৫৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩