সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯ সিলেটে ৩ ফার্মেসিতে অভিযান, অর্ধলক্ষ টাকা জরিমানা সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চাই: বাণিজ্যমন্ত্রী সিলেট ট্রিপল মার্ডার বাবুলকে ২ দিনের রিমান্ডে সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী

প্রধানমন্ত্রীর ভ্রমণসঙ্গী-চাষি-সবজি বিক্রেতাসহ ১১ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ১৬৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:অনলাইন সংস্করন

পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন আজ। মঙ্গলবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যাবেন।প্রধানমন্ত্রীর এই ট্রেন সফরে সঙ্গী হবেন ফরিদপুরের ১১ পেশার ১১ জন ব্যক্তি। যাদের মধ্যে গার্মেন্টসকর্মী, হকার, বাসচালক, সবজি বিক্রেতা, ছাত্রী, নারী উদ্যোক্তা, মুক্তিযোদ্ধা রয়েছেন। তারা সবাই ফরিদপুরের স্থায়ী বাসিন্দা।

তারা ঢাকা থেকে প্রধানমন্ত্রীর বহরে যুক্ত হয়ে মাওয়া থেকে ট্রেনে ভাঙ্গায় যাবেন।প্রধানমন্ত্রীর এই ১১ সফরসঙ্গীরা হলেন- মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আমিনুর রহমান, সবজি বিক্রেতা হেলাল উদ্দিন, গার্মেন্টসকর্মী রেখা বেগম, হকার রহিম শেখ, বাসচালক সুলতান আহমেদ, খ্রিস্টান মিশনের পালক সাথী চক্রবর্তী, পেঁয়াজ বীজ চাষি ও নারী উদ্যোক্তা সাহিদা বেগম, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী স্বর্ণজিৎ ঘোষ, নুসরাত জাহান এবং মাদরাসা শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাওয়া অনুযায়ী ফরিদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার ১১ ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে ঢাকায় পাঠানো হবে। পরে তারা ঢাকা থেকে প্রধানমন্ত্রীর বহরে যুক্ত হয়ে ফরিদপুরে আসবেন।নারী উদ্যোক্তা সাহিদা বেগম বলেন, সফল পেঁয়াজ চাষি ও নারী উদ্যোক্তা হিসেবে জীবনে অনেক পুরষ্কার পেয়েছি। স্বপ্নেও কখনও ভাবিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হব। স্বপ্নের মতো মনে হচ্ছে। এটা আমার জীবনের সেরা পুরষ্কার।

মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজ বলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়া ভাগ্যের ব্যাপার। এই সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।প্রসঙ্গত, মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-ভাঙ্গা রেল চলাচলের উদ্বোধন করবেন। এরপর দুপুর ২টার দিকে ভাঙ্গা ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রীর ভ্রমণসঙ্গী-চাষি-সবজি বিক্রেতাসহ ১১ জন

আপডেট সময় : ০৪:১৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩