সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ সিলেট ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেট জৈন্তাপুরে নৌকাপ্রতি ২ হাজার টাকা আদায়ের অভিযোগ সিলেটে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন নবনিয়োগপ্রাপ্ত ১৬ কর্মকর্তা সিলেটের ৩ কর্মকর্তা বদলি, একই সঙ্গে পদায়ন নয়াবাজার মণিপুরী পাড়ায় মতবিনিময় সভায় সিসিক প্রশাসক সিলেট ঐতিহাসিক শাহী ঈদগাহ উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ

তামাক ব্যবহারে দৈনিক ৪৪২ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :অনলাইন সংস্করণ

তামাক ব্যবহারজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর বাংলাদেশে প্রায় ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ মারা যায়। অর্থাৎ, প্রতিদিন গড়ে ৪৪২ জন মানুষ মারা যাচ্ছেন। তাই জনস্বাস্থ্যকে বিবেচনায় নিয়ে দ্রুত তামাক আইন সংশোধনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সন্ধানীর কেন্দ্রীয় পরিষদের সভাপতি ডা. তাহসীন আলম সায়েম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ এর দুর্বলতার কারণে বাংলাদেশে বিভিন্ন জনপরিসর ও গণপরিবহণে প্রতিদিন প্রায় ৩ কোটি ৮৪লাখ প্রাপ্তবয়স্ক মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছর ১২ লাখ মানুষ শুধু ধূমপায়ীদের সংস্পর্শে থাকার কারণে প্রাণ হারাচ্ছেন। তাই বিদ্যমান আইনের দুর্বলতাগুলো চিহ্নিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ট্যোবাকো কন্ট্রোল-এফসিটিসি আলোকে সংশোধনের দাবি জানাচ্ছি।সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মণিলাল আইচ লিটু, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ডা. সৌমিক দাস, সাংগঠনিক সম্পাদক ডা. আওসাফ তাজওয়ার, উপদেষ্টা কাজী আয়েশা সিদ্দিকা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা ডা. জুবাইদা আখতার প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তামাক ব্যবহারে দৈনিক ৪৪২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৪:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩