সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ১৮৫ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি:অনলাইন সংস্করণ

আশুলিয়ায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টায় আশুলিয়ার ইউনিক ফকিরবাড়ি এলাকার মেহেদী হাসানের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।নিহত মা শাহিদা বেগম (৪০), বাবা মোক্তার হোসেন (৫০) ও ছেলে মেহেদী হাসান (১২)।মোক্তার হোসেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের বাসিন্দা। সাহিদা বেগম রাজশাহী জেলার বাসিন্দা। তারা আশুলিয়ায় ইউনিক এলাকার মেহেদী হাসানের বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।ছেলে মেহেদী হাসান লেখাপড়া করত। 

স্থানীয়রা জানান,দুই দিন ধরে তাদের ঘরের দরজা বন্ধ থাকায় এবং তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে ওই বাড়ির অন্য ভাড়াটিয়ারা পুলিশে খবর দেন।খবর পেয়ে আশুলিয়া থানার এসআই জোহাব আলি গিয়ে দরজা খুলে ভেতরে তিনজনের গলাকাটা লাশ দেখতে পান।পুলিশ ধারণা করছে, পূর্ব শত্রুতার জের ধরে তাদের হত্যা করা হয়েছে।কারা কীভাবে হত্যা করেছে, সে তথ্য এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। নিহতদের লাশ ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ

আপডেট সময় : ০৪:৫১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩