সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

শাটডাউনের মুখে যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :অনলাইন সংস্করণ

আবার শাটডাউনের মুখে যুক্তরাষ্ট্র।তৈরি হতে পারে অর্থনৈতিক অচলাবস্থা।যুক্তরাষ্ট্র সরকারের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ডেমোক্রেট সরকারের বাজেট পাশ নিয়ে সংশয় দেখা দিয়েছে।বুধবার রয়টার্সের খবরে বলা হয়েছে, ১ অক্টোবর নতুন বাজেট পাশে ব্যর্থ হলে ব্যয় নির্বাহ নিয়ে সংকটে পড়বে দেশটি। অর্থাভাবে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সামরিক, পরিবহণ ও বিচার বিভাগের মতো অনেকগুলো শাখাই স্থবির হয়ে যেতে পারে। কোনো আর্থিক প্রণোদনা ছাড়াই চাকরিচ্যুত হতে পারেন কয়েক লাখ কর্মচারী।আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি জানিয়েছে, বাজেট পাশে ব্যর্থ হলে ঋণের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের ওপর নেতিবাচক প্রভাব আসতে পারে।

তবে সংকট কাটাতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে কিছু স্বল্পমেয়াদি সরকারি ব্যয় বিল পাশ হয়েছে। সরকারি কার্যক্রম সচল রাখতে এই বিলের মাধ্যমে ১৭ নভেম্বরের মধ্যে ১২শ কোটি মার্কিন ডলার খরচের অনুমোদন দেবে কংগ্রেস।তবে সিনেটে বিলটি পাশ হলেও প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ নিম্নকক্ষের বেশিরভাগ সদস্যই রিপাবলিকান। ক্ষমতাসীন ডেমোক্রেটদের সঙ্গে বিরোধীদল রিপাবলিকানদের সমঝোতা ও ঐকমত্য না থাকায় মার্কিন কংগ্রেসে যেকোনো বিল পাশের ক্ষেত্রে বরাবরই দ্বন্দ্ব তৈরি হয়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি জানিয়েছেন, অস্থায়ীভাবে সরকারের অর্থায়নে রিপাবলিকানদের কাছ থেকে একটি বিলের অনুমোদন চাইবেন। দুই দলের বিরোধিতা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাটডাউনের মুখে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৫:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩