সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট সীমান্তে ৭৭ লাখ টাকার মালামাল আটক সিলেটের সুনামগঞ্জ যে বেকারির পাউরুটিতে মিলল ‘ক্যান্সারের উপাদান’ সিলেট ওসমানী বিমানবন্দরে স্বর্ণ থেকে ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় সিলেটে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, সুযোগ পাবেন যারা সফল খামারি হিসেবেও জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন,সম্মাননা স্মারক ও স্বর্ণপদক পেলেন মন্ত্রী আরিফুল হক রেস্টুরেন্টের পাশ থেকে গুলি ও অস্ত্র উদ্ধার মদন মোহন কলেজের ভূমিদাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: অ্যাডভোকেট জুবায়ের সিলেটসহ সারাদেশে ইউপি নির্বাচনে ভোটার ১৩ কোটি

সিলেট ওসমানী বিমানবন্দরে স্বর্ণ থেকে ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :                              

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকার স্বর্ণ থেকে ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে এই স্বর্ণ থেকে রাজস্ব আদায় করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-২৩৬) ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এসময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ওসমানী বিমানবন্দর কাস্টমসের সমন্বয়ে ফ্লাইটটিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ফ্লাইটে আসা ৮ যাত্রীর কাছ থেকে মোট ৬৮১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা বলে জানায় কাস্টমস। পরবর্তীতে এই স্বর্ণ থেকে কাস্টমস কর্তৃপক্ষ ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা সরকারি রাজস্ব আদায় করে স্বর্ণসহ যাত্রীদের ছেড়ে দেওয়া হয়।

এনএসআই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে স্বর্ণ উদ্ধারে এনএসআই ও কাস্টমস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ যাত্রীর কাছ থেকে ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা সরকারি রাজস্ব আদায় করে স্বর্ণসহ যাত্রীদের ছেড়ে দেওয়া হয়। বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি ও কাস্টমসের তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে জানায় এনএসআই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ওসমানী বিমানবন্দরে স্বর্ণ থেকে ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায়

আপডেট সময় : ১২:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬