সংবাদ শিরোনাম ::
মদন মোহন কলেজের ভূমিদাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট সরকারি মদন মোহন কলেজের ভূমিদাতা পরিবারের সদস্য ও বিশিষ্ট সমাজসেবী সুখেন্দু বিকাশ দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বুধবার (২৫ নভেম্বর) এক শোকবার্তায় সিসিক প্রশাসক প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সুখেন্দু বিকাশ দাস ৯৫ বছর বয়সে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার দুপুরে নগরের চালিবন্দর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় সিসিক প্রশাসক চালিবন্দর শ্মশানঘাটে গিয়ে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানান এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান।























