সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নগরীর বিভিন্ন এলাকায় সড়কবাতি উদ্বোধনকালে সিসিক প্রশাসক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সেলিম ভূঁইয়া ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক কাজিরবাজার সেতুর পশ্চিম পাশেরসড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে

নগরীর বিভিন্ন এলাকায় সড়কবাতি উদ্বোধনকালে সিসিক প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

সিলেট নগরীর কোনো এলাকা
অন্ধকারে থাকবে না

স্টাফ রিপোর্টার :

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট নগরীর নতুন ওয়ার্ডগুলোকে পুরোনো ওয়ার্ডগুলোর সঙ্গে সমানতালে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে। আগামী তিন মাসের মধ্যে নগরীর সব এলাকা সোডিয়াম বাতির মাধ্যমে আলোকিত করা হবে। নগরীর কোনো এলাকা অন্ধকারে থাকবে না।

বুধবার রাতে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের লন্ডনী রোড এবং ৪১ নম্বর ওয়ার্ডের বরায়া পশ্চিমভাগ সড়কে স্ট্রিটলাইট স্থাপন ও বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, মানুষের চলাচলের সুবিধার্থে সড়কবাতি স্থাপন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে বয়স্ক মানুষ রাতে মসজিদে নামাজ পড়তে যেতে নানা অসুবিধার সম্মুখীন হন। সড়ক আলোকিত হলে তাদের চলাচল সহজ ও নিরাপদ হবে। আলো থাকলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ও সামাজিক সমস্যাও কমে আসবে।

সিলেট মহানগরীকে আলোকিত করতে ১৯২ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে উল্লেখ করে সিসিক প্রশাসক বলেন, শুধু সড়ক ও ড্রেন নির্মাণ করলেই নগর উন্নয়ন সম্পূর্ণ হয় না, সড়কগুলোও আলোকিত করতে হবে। নগরীর প্রতিটি এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতেই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছেন। আগে এসব এলাকার সড়ক ছিল ৭ থেকে ৮ ফুট প্রশস্ত। এখন ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে। এলাকাগুলো সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না হলে বাসিন্দারা সড়কবাতির মতো নাগরিক সুবিধা থেকে বঞ্চিত থাকতেন। নগরায়ণের ফলে সামাজিক উন্নয়ন হচ্ছে, ভূমির মূল্য বাড়ছে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। আমরা চাই, নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডগুলোর সঙ্গে সমানতালে এগিয়ে যাক।

এ সময় সিসিকের সচিব মো. আশিক নূর ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিসিক কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ৭ ও ৮ নম্বর ওয়ার্ডকে বিভক্ত করা লন্ডনী রোডে সড়কবাতি উদ্বোধন করেন। এ সময় সিসিকের সচিব মো. আশিক নূর, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদের শাহী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল মালেক পোকন, সেলিম আহমদ, এহসান আহমদ চৌধুরী, আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা ফাহিম আহমদ, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত ফাহাদ তুষার, অগ্রণী তরুণ সংঘের সাবেক সভাপতি রাসেল আহমেদ চৌধুরী রাজু, জহিরুল ইসলাম মিশু, সংগঠনের বর্তমান সভাপতি আব্দুল গণি তালুকদার সাজন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জুবায়ের আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা হেলাল আহমদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীব, অগ্রণী তরুণ সংঘের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ অপু, কোষাধ্যক্ষ আল নাহিয়ান আল রাফি, সাংগঠনিক সম্পাদক জাহেদুর আলম রাফি, রাসেল আহমেদ বেনু, সেবুল আহমদ ও জেবুল আহমদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নগরীর বিভিন্ন এলাকায় সড়কবাতি উদ্বোধনকালে সিসিক প্রশাসক

আপডেট সময় : ০২:৫৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬