সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত হবিগঞ্জ জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ, ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য- জি কে গউছ বিশ্ব এতিম দিবস আজ ইমাম সমিতি সিলেট জেলার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত,, ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী চালিবন্দর মহাশ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন, জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলা ১০ নভেম্বর শুরু

হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

দীর্ঘক্ষণ টাইপিং, লেখালেখি বা ঘরের নানা কাজ করার পর হাত বা আঙুলে ব্যথা বা আষ্টেপৃষ্ঠে শক্ত হয়ে যাওয়াকে আমরা অনেকেই সাধারণ ক্লান্তি ভেবে এড়িয়ে যাই। কিন্তু আঙুলে বা বুড়ো আঙুলের গোড়ায় এই অস্বস্তি যদি সহজে কমতে না চায়, তবে তা আর্থ্রাইটিসের মতো সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে।

হাতের ছোট ছোট জয়েন্টগুলোতে এই রোগ দেখা দিলে মুঠো করা, কোনো কিছু শক্ত করে ধরা বা আঙুল নাড়ানোর মতো সাধারণ দৈনন্দিন কাজগুলো বেশ কঠিন হয়ে দাঁড়ায়। 

ভারতের থানের জুপিটার হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের পরিচালক এবং কনসালট্যান্ট অর্থোপেডিক ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডা. আশীষ ফাদনিস এই রোগের প্রাথমিক লক্ষণ এবং কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন। 

হাতের আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণগুলো কী কী?

আঙুলের জোড়ে বা বুড়ো আঙুলের গোড়ায় ব্যথা, ফোলাভাব, শক্ত হয়ে যাওয়া এবং স্পর্শকাতরতা হলো এর অন্যতম প্রাথমিক লক্ষণ।

ডা. ফাদনিসের মতে, ‘অস্বস্তিটা শুরুতে হালকা ব্যথা দিয়ে শুরু হতে পারে, তবে কোনো কিছু শক্ত করে ধরার সময়, ব্যায়াম বা কৌটার ঢাকনা খোলার সময় কিংবা মুঠো পাকানোর সময় ব্যথা আরও স্পষ্ট হয়ে ওঠে।’ 

এ ছাড়া অনেকের ক্ষেত্রে সকালে ঘুম থেকে ওঠার পর হাত শক্ত হয়ে থাকার সমস্যা দেখা যায়, যা হাত নাড়াচাড়া করতে শুরু করলে ধীরে ধীরে কমে যায়। তবে এই আড়ষ্টতা বা শক্ত ভাব যদি একটানা এক ঘণ্টার বেশি সময় ধরে স্থায়ী হয়, তবে তা রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো কোনো প্রদাহজনিত রোগের ইঙ্গিত দিতে পারে। 

এমন লক্ষণ দেখলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এর বাইরে আঙুলের নমনীয়তা কমে যাওয়া এবং আঙুল নাড়ানোর সময় এক ধরণের ঘর্ষণ বা কটকটে শব্দ অনুভূত হওয়াও এর লক্ষণ হতে পারে। 

দৈনন্দিন কাজে এর প্রভাব কেমন পড়ে?

হাতের আর্থ্রাইটিস ধীরে ধীরে এমন সব কাজকে কঠিন করে তোলে, যেখানে হাতের শক্তিশালী গ্রিপ বা আঙুলের নিখুঁত নড়াচড়ার প্রয়োজন হয়। যেমন: 

  • শার্টের বোতাম লাগাতে, লেখালেখি করতে বা কাপ ধরে রাখতে সমস্যা হওয়া। 
  • ঘরের চাবি ঘোরানো বা মোবাইল ফোন ব্যবহার করা কষ্টকর হয়ে ওঠা। 
  • বোতল খোলা, সবজির টুকরো কাটা বা বাজার বা শপিংয়ের ভারী ব্যাগ বহন করা।

রোগ যত এগোতে থাকে, ব্যথা ও আড়ষ্টতার কারণে হাতের নড়াচড়ার পরিসর ততো সংকুচিত হয়ে আসে এবং এই কাজগুলো করা আরও বেশি দুরূহ হয়ে পড়ে।

হাতের আর্থ্রাইটিস কি অন্য জয়েন্টের আর্থ্রাইটিস থেকে আলাদা?

হাঁটু বা নিতম্বের মতো ওজন বহনকারী জয়েন্টের আর্থ্রাইটিস মূলত হাঁটাচলা, দাঁড়িয়ে থাকা এবং চলাফেরায় বাধা সৃষ্টি করে। পক্ষান্তরে, হাতের আর্থ্রাইটিস সরাসরি আঘাত করে হাতের গ্রিপ শক্তি, শরীরের অন্যান্য অঙ্গের সঙ্গে সামঞ্জস্য এবং আঙুলের স্বাভাবিক নড়াচড়ার ওপর। 

ডা. ফাদনিসের ব্যাখ্যা অনুযায়ী, অস্টিওআর্থ্রাইটিস সাধারণত আঙুলের ডগার জোড়, মাঝের আঙুলের জোড় এবং বুড়ো আঙুলের গোড়াকে বেশি আক্রান্ত করে।

অন্যদিকে, রিউমাটয়েড আর্থ্রাইটিস সাধারণত দুই হাতের একই জোড়গুলোকে সমভাবে আক্রান্ত করে। এর ফলে তীব্র ব্যথা, ফোলাভাব এবং এক ঘণ্টারও বেশি সময় ধরে স্থায়ী সকালের আড়ষ্টতা দেখা দেয়।

চিকিৎসকের কাছে কখন যাবেন?

হাতের স্থায়ী ব্যথা, ফোলাভাব বা শক্ত হয়ে যাওয়ার মতো সমস্যাগুলোকে অবহেলা করা একেবারেই ঠিক নয়। যদি এই লক্ষণগুলো কয়েক সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকে, তবে একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের কাছে যাওয়ার সময় এসেছে।

অন্যান্য সতর্কসংকেত 

দীর্ঘক্ষণ ধরে সকালের আড়ষ্টতা থাকা। 

জিনিসপত্র শক্ত করে ধরতে বা আঁকড়ে ধরতে সমস্যা হওয়া। 

জয়েন্ট দৃশ্যমানভাবে ফুলে যাওয়া। 

আঙুলের স্বাভাবিক বিন্যাস বা গঠনে পরিবর্তন আসা।

ডা. ফাদনিসের মতে, ‘প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করতে পারলে নির্দিষ্ট ধরনের আর্থ্রাইটিস শনাক্ত করা সহজ হয়। এতে জয়েন্টের মারাত্মক ক্ষতি হওয়া বা হাতের কর্মক্ষমতা পুরোপুরি হারানোর আগেই সময়মতো চিকিৎসা শুরু করা সম্ভব।’ 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ

আপডেট সময় : ০১:৩৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬