সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

রূপগঞ্জে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ২৫৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবদুল্লাহ আল মামুন (৩৬) নামে নর্দান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার পূর্বাচল উপশহরের গোবিন্দপুর ২০ নম্বর সেক্টরের একটি ঝোপের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবদুল্লাহ আল মামুন রাজধানীর নর্দান বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিনি ফেনী জেলার সদর উপজেলার গজারিকান্দি এলাকার আবুল কালামের ছেলে। স্ত্রী মোরশেদা বেগমকে নিয়ে তিনি ঢাকার দক্ষিণ খান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝোপের ধারে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে মামুনের মরদেহ শনাক্ত করেন স্বজনরা।

স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে চিকিৎসার রিপোর্ট নেওয়ার জন্য কর্মস্থল থেকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালের উদ্দেশ্যে বের হন। এ সময় তিনি স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছিলেন। প্রায় একঘণ্টা পরে ফোন করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় থানায় জিডি করা হয়।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতে চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩