সংবাদ শিরোনাম ::
সিলেটে জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদকের অভিযান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় সিলেটের একটি দল এই অভিযান চালায়।
জানা গেছে, ৮০ লাখ টাকার রাজস্ব আত্মসাতের সাথে জড়িত দুই কর্মকর্তাকে নিয়ম বহির্ভুতভাবে অব্যাহতির সুপারিশ ও ঘটনাটি ধামাচাপার চেষ্টার অভিযোগে এ অভিযান চালানে হয়।
দুদক কর্মকর্তারা বিভিন্ন নথিপত্র ও গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র জব্দ করেছেন। নথিপত্র ও রেকর্ডপত্র পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থার জন্য প্রতিবেদন দাখিল করা হবে।
দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।





















