সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৫, যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ৩৯ সিলেটে ট্রিপল মার্ডারের সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা ও খুনের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি- সিলেটে অনেক হাসপাতালেই শয্যা সংকট, পরিস্থিতি ভয়াবহ- সিলেটে ইয়াবাসহ মাদক কারবারি আটক- জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা,মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর, জেনারেল এম এ জি ওসমানী’র জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জাতীয় জনতা পার্টির উদ্যোগে ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালন আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ- স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রীকে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার ধন্যবাদ জ্ঞাপন সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন, বর্তমানে দল ও সরকারের সামনে উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই প্রধান- মন্ত্রী মুক্তাদির

সিলেটে ট্রিপল মার্ডারের সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা ও খুনের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি-

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের রায়নগরে খুনের শিকার আব্দুস সাত্তারের সন্তানরা দ্বিতীয়বার সংবাদ সম্মেলন করে মা-বাবা ও গৃহকর্মী খুনের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর জল্লারপারস্থ খান হাউসে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

এতে আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের মেয়ে সেলিনা সুলতানা শিখা ও তারানা সুলতানা শিমু বক্তব্য রাখেন। তারা জানান, তাদের দাবি একটাই, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার। মঙ্গলবার তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরেছেন। তিনি আশ্বাস দিয়েছেন- সুষ্ঠু তদন্ত ও বিচারের। পাশাপাশি তদন্ত দ্রুত সম্পন্ন করার জন্য প্রশাসনের সর্বোচ্চ পর্যায়েও নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি জানান, তারা এখন আশাবাদি, সঠিক বিচার পাবেন। তারা সিলেটের সাংবাদিক ও সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান, এই দুঃসময়ে তাদের পাশে থাকার জন্য। সিলেটবাসী তাদের পরিবারের প্রতি যে সহযোগিতা ও সহমর্মিতা দিয়ে ন্যায় বিচারের জন্য সোচ্চার হয়েছেন, সেজন্য জানিয়েছেন আন্তরিক ধন্যবাদ। এছাড়া সিলেটের সকল মন্ত্রী-এমপির প্রতিও কৃতজ্ঞতা জানান তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাত্তার-সুরাইয়ার মেয়েরা বলেন- আমরা এজাহারে নির্দিষ্ট করে কারও প্রতি অভিযোগ তুলিনি। আমরা শুধু পুলিশের নজরে নিয়ে এসেছি যে, আমাদের বাবার জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে একজন আইনজীবির সঙ্গে। এখন নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে তিনি জড়িত আছেন কি না সেটি বের করার দায়িত্ব পুলিশের।

বক্তব্যে তারা আরও বলেন- স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও যদি সুষ্ঠু বিচার না পাই তবে আমরা পরবর্তীতে এভাবে সংবাদ সম্মেলন করে সিলেটবাসীকে সিদ্ধান্ত জানাবো।

উল্লেখ্য, গত ১২ আগস্ট সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকায় নিজ বাসায় খুন হন আওয়ামী লীগ নেতা ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এম এ সাত্তার (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহকর্মী তাহমিনা বেগম (১৫)। এ ঘটনায় হত্যাকাণ্ডের দিন পুলিশ বাবুল মিয়া নামে এক রংমিস্ত্রীকে গ্রেফতার করে। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

হত্যাকাণ্ডের পাঁচ দিন পর (১৭ আগস্ট) নিজেদের বাসায় প্রথম সংবাদ সম্মেলন করে নিহত দম্পতির প্রবাসী ছেলে-মেয়েরা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, প্রকৃত অপরাধীদের গ্রেফতার, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন।

একই সঙ্গে পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে মামলাটি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরেরও দাবি জানিয়েছিলেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ট্রিপল মার্ডারের সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা ও খুনের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি-

আপডেট সময় : ১২:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬