সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত নিরাপদ আবাসন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে- সিলেটে গৃহায়ণ মন্ত্রী সিলেটে পরকীয়া’ নিয়ে কথার জেরে ব্যবসায়ী খুন সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ আলোর দিশারী হয়ে এসেছিলেনহযরত মুহাম্মদ (সা.) আলোচনা সভায় সিসিক প্রশাসক সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ

সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

 জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি বারকি নৌকা ধ্বংস করা হয়।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আদর্শ গ্রাম বালুর ঘাট থেকে বাংলাবাজার পর্যন্ত রাংপানি নদীর অংশে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম। টাস্কফোর্সের এ অভিযানে বাংলাদেশ বর্ডার গার্ডের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্য ও জৈন্তাপুর মডেল থানার পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। অভিযান চলাকালে রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি বারকি নৌকা জব্দ করা হয়। পরে স্থানীয় জনতার সহায়তায় নৌকাগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের নির্দেশনায় এ ধরনের টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ ও পরিবেশের ক্ষতি করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস

আপডেট সময় : ০২:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬