সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্পপ্রতিষ্ঠান দেশি-বিদেশি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির সরকারি উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), সিলেট জেলা শাখা।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় নগরের ইলেকট্রিক সাপ্লাই রোডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর। সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল।

সমাবেশে বক্তব্য দেন নাজিকুল ইসলাম রানা, এম এ ওয়াদুদ, জহর সিংহ, প্রিতম দাশ, শহীদ আহমদ, মেঘদাদ, জাহেদ আহমদ ও মাহফুজ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে পাঁচটি রাষ্ট্রায়ত্ত করপোরেশনের আওতাধীন ৪৪টি শিল্পপ্রতিষ্ঠান বিভিন্ন নামে দেশি-বিদেশি বেসরকারি কোম্পানির জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের দাবি, এটি মূলত রাষ্ট্রীয় সম্পদ বেসরকারি করপোরেট গোষ্ঠীর নিয়ন্ত্রণে দেওয়ার পরিকল্পনার অংশ।

বক্তারা বলেন, বিদ্যমান শিল্পসম্পদে পুনঃবিনিয়োগ, পুনর্গঠন, দীর্ঘমেয়াদি ইজারা, যৌথ উদ্যোগ ও কৌশলগত অংশীদারিত্বের মতো বিভিন্ন নামে রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তরের চেষ্টা চলছে। প্রায় ১০ হাজার একরের বেশি জমির ওপর গড়ে ওঠা এসব শিল্পপ্রতিষ্ঠান জনগণের সম্পদ উল্লেখ করে তাঁরা বলেন, এগুলো বিক্রি কোনো অর্থনৈতিক সংস্কার নয়, বরং রাষ্ট্রীয় সম্পদের বেসরকারিকরণের ধারাবাহিক প্রক্রিয়া।

বাসদ নেতারা আরও বলেন, সরকার এ উদ্যোগকে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির কর্মসূচি হিসেবে প্রচার করলেও বাস্তবে এটি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে অনুসৃত বেসরকারিকরণ নীতিরই ধারাবাহিকতা।

তাঁদের অভিযোগ, পরিকল্পিত অব্যবস্থাপনা, দুর্নীতি, প্রয়োজনীয় বিনিয়োগের অভাব, যন্ত্রপাতির আধুনিকায়ন না করা এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত না করার কারণে অনেক রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানকে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। এরপর সেই লোকসানকে অজুহাত হিসেবে ব্যবহার করে জনগণের সম্পদ কম মূল্যে বেসরকারি খাতে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সমাবেশ থেকে অবিলম্বে রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বাতিল এবং শিল্পপ্রতিষ্ঠানগুলো আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনশীল করে তোলার দাবি জানান বাসদ নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের

আপডেট সময় : ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬