সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় মদের চালানসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি)উপজেলার বাগানবাড়ি বিওপির টহল দল গত বৃহস্পতিবার (৩ আগষ্ট) রাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশি মদসহ ওমর ফারুক আকাশ(২২)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি (তালতলা) এলাকার সীমান্ত মেইন পিলার ১২২৬/৩ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২৪ বোতল ভারতীয় মদ (এসি ব্ল্যাক)সহ বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের নাজিম উদ্দীনের ছেলে ওমর ফারুক আকাশকে আটক করেছে বিজিবি।এ সময় সাথে থাকা আরও দুই মাদককারবারি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের কিতাব আলী’র ছেলে রফিকুল ইসলাম (৩২) ও বোগলাবাজার ইউনিয়নের গাছগড়া গ্রামের নুরুল ইসলাম’র ছেলে জামাল উদ্দিন (২৩)পালিয়ে যায়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বাগানবাড়ি বিওপি ক্যাম্পের হাবিলদার জাহিদুল ইসলাম জানান, মদের চালানসহ আটককৃত আসামীকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া দুই মাদককারবারিসহ তিনজনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, আটককৃত আসামীকে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিয়ান অব্যাহত আছে।গ্রেফতারে অভিযান অব্যাহত আছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় মদের চালানসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩