সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

সুনামগঞ্জে ৭২ ঘণ্টার মধ্যে অপহৃত কিশোর উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ২৭৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা থেকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত কিশোর সৃজন তালুকদার সৌরভকে (১৭) ৭২ ঘণ্টার মধ্যে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ এর যৌথ আভিযানিক দল।

র‍্যাব-৯ সদর দপ্তর, সিলেট থেকে বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার তেঘরিয়া এলাকার বাসিন্দা সৃজন তালুকদার সৌরভ গত ২০ মে রাত ৯টার দিকে রাতের খাবার শেষে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। সারারাত পার হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তাকে না পেয়ে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরবর্তীতে অজ্ঞাত ব্যক্তিরা ইমো ও মেসেঞ্জারের বিভিন্ন আইডি থেকে সৌরভের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা নিয়ে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় যেতে বলে। এ ঘটনায় সৌরভের মা ছেলেকে অপহরণের অভিযোগে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার পর র‍্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে র‍্যাব-৯ সিপিসি-৩ এবং র‍্যাব-১৫ সিপিএসসি এর যৌথ দল কক্সবাজার সদর থানার সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরকে উদ্ধার করে।

উদ্ধারকৃত সৌরভ শান্তিগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত গোপাল তালুকদারের ছেলে।

র‍্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত কিশোরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জে ৭২ ঘণ্টার মধ্যে অপহৃত কিশোর উদ্ধার

আপডেট সময় : ০৪:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬