সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জের মাধবপুরে সরকারি গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ,,প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থল বিবেচনায় নতুন হার নির্ধারণ, সর্বোচ্চ মূল্যসীমাও নির্ধারিত সুনামগঞ্জ জগন্নাথপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা সিলেটে হাসপাতালে একদিনে ভর্তি ১২৩ ‘৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে উন্নয়নের নেটওয়ার্কে আনতে চাই’ হযরত শাহাজালাল (র:) মাজার এলাকা থেকে উদ্ধার নিখোঁজ ৪ শিক্ষার্থী দুর্গাপূজা নির্বিঘ্নে আয়োজনে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি লতিফিয়া ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক লাউয়াই ও তপোবন আবাসিকএলাকায় সিসিক প্রশাসকেরপরিদর্শন সৌদি ফেরত নির্যাতিত রেহেনাকে ১০ হাজার টাকা সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও

সিলেট-সুনামগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর বদিরগাঁও এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরো ৪ জন।

সোমবার বিকেলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণ পুর এলাকায় পৃথক আরো একটি সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এসময় গুরুতর আহত অবস্থায় আরও ৪জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে তাদের অবস্থাও আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরপর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিক মুহুর্তে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে দুপুরে সদর উপজেলার নারাইনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি সুমন চৌধুরী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয়  নিশ্চিত করা যায়নি বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট-সুনামগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৪

আপডেট সময় : ০১:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬