সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

বিমানবন্দরে ডলার প্রতারক ইমন গ্রেফতার ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি :

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর সঙ্গে ডলার এনডার্সমেন্টের মাধ্যমে প্রতারণার সময় ইমন সরদার(২৪) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার( ১৮) জুন রাতে বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে জানান, প্রতারক ইমন সরদার যার বাড়ি রাজবাড়িতে। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিঃগমন টার্মিনালে অবস্থান করছিলেন। এরপর দুবাই প্রবাসী দুই যাত্রী মোঃ রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করছিলেন। প্রতারক ইমন সরদারের পরনে পুলিশের টি-শার্ট,কাঁধে পুলিশের একটি ব্যাগ বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা সদস্যদের বিষয়টি সন্দেহ হয়। তাঁর সন্দেহজনক চলাফেরার কারণে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে আনা হয়।

মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রতারক ইমন সরদার প্রতারণার বিষয়টি শিকার করেন। এসময় প্রতারক ইমন সরদারের কাছ থেকে ভাই ভাই মানি চেঞ্জার লিমিটেড ডলার এনডোর্সমেন্টের একটি সিল ও প্রায় ১ লাখ টাকা এবং একটি পুলিশের কাঁধ ব্যাগ সহ মোবাইল উদ্ধার করা হয়।

অপরদিকে যাত্রীরা জানান, এয়ার এরাবিয়া বিমানযোগে যাত্রী মোঃ রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর বিকেলের ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিলো। কিন্তু তাদের পাসপোর্টে ৫শ ডলারের এনডোর্সমেন্টের ভূয়া সিল দেওয়া হলেও প্রতারক তাদেরকে ৫শ ডলার দেয়নি। যার কারণে তাদের ফ্লাইটও বাতিল হয় এবং তারা দুবাই যেতে পারেননি। প্রতারক ইমন সরদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিমানবন্দরে ডলার প্রতারক ইমন গ্রেফতার ।

আপডেট সময় : ০৮:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩