সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি সিলেট বিভাগে ৮ জনের  কারাদণ্ড সিলেট সীমান্তে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার সিলেটের বিয়ানীবাজার পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার – ৩ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিলেটে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোনটিতে কবে ভোট ড. ইউনূসের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ সাবেক শিক্ষামন্ত্রী সিলেটের নাহিদ গ্রেফতার

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে, সিলেট কাল থেকে সব মেডিকেল কলেজ বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পর এবার সিলেটসহ দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামীকাল মঙ্গলবার থেকে মেডিকেল কলেজগুলোর সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে জানান, আগামীকাল থেকে দেশের সব মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ক্লাস ও পরীক্ষাগুলো আসন্ন ঈদুল ফিতরের ছুটির পর পুনরায় শুরু হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাহমুদুল হাসান জানিয়েছেন, এ বিষয়ে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়েছে। মূলত জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতেই সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে রোববার (৮ মার্চ) একই কারণে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও শিক্ষা কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। 

নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এজন্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে কর্মকর্ত কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল অচরণ নিশ্চিত করা প্রয়োজন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে, সিলেট কাল থেকে সব মেডিকেল কলেজ বন্ধ

আপডেট সময় : ০২:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬