সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে, সিলেট কাল থেকে সব মেডিকেল কলেজ বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পর এবার সিলেটসহ দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামীকাল মঙ্গলবার থেকে মেডিকেল কলেজগুলোর সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে জানান, আগামীকাল থেকে দেশের সব মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ক্লাস ও পরীক্ষাগুলো আসন্ন ঈদুল ফিতরের ছুটির পর পুনরায় শুরু হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাহমুদুল হাসান জানিয়েছেন, এ বিষয়ে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়েছে। মূলত জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতেই সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে রোববার (৮ মার্চ) একই কারণে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও শিক্ষা কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। 

নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এজন্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে কর্মকর্ত কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল অচরণ নিশ্চিত করা প্রয়োজন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে, সিলেট কাল থেকে সব মেডিকেল কলেজ বন্ধ

আপডেট সময় : ০২:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬